দেখে নিন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সূচি
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর ঠিক থাকলেও চূড়ান্ত ছিল না ম্যাচের সময়সূচি। অবশেষে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়েছে পূর্ণাঙ্গ সময়সূচি। শুক্রবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে জানানো হয়েছে, দুই টেস্ট, তিন ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন মাশরাফি-সাকিব-মুশফিকরা। আগামী সাত মার্চ টেস্ট দিয়েই মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। তার আগে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজের আগে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। ১৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে দিবা-রাত্রি। ওয়ানডে সিরিজ শেষে ৪ ও ৬ এপ্রিল দুটি টি-টোয়েন্টি দিয়ে ৪০ দিনের শ্রীলঙ্কা সফর শেষ করবে মাশরাফি-মুশফিকরা।
এর আগে ২০১৩ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ। ওই সফরে অবশ্য মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল মুশফিকরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
প্রস্তুতি ম্যাচ (২-৩ মার্চ) – মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়াম
প্রথম টেস্ট (৭-১১ মার্চ) – গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট (১৫-১৯ মার্চ) – পি সারা ওভাল
প্রস্তুতি ম্যাচ (২২ মার্চ) – কলম্বো
প্রথম ওয়ানডে (২৫ মার্চ) – রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে (২৮ মার্চ) – রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে (১ এপ্রিল) – সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড
প্রথম টি-টোয়েন্টি (৪ এপ্রিল) – আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টি-টোয়েন্টি (৬ এপ্রিল) – আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

