টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে আবারও সাকিব
স্পোর্টস ডেস্ক:
আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিং প্রকাশিত হয়েছে, সেখানেই এই তথ্য উঠে এসেছে।
ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে টপকে শীর্ষে এসেছেন সাকিব। মূলত, অশ্বিনই র্যানিংয়ে পিছিয়ে পড়েছেন। বেঙ্গালুরু টেস্টে বল হাতে চার ইনিংসে ১৫ উইকেট দখল করলেও রান করেছেন মাত্র ২০। আর এতেই পিছিয়ে পরে এক নম্বরের জায়গা ছেড়ে দিতে হয়েছে সাকিবকে।
গেল নভেম্বরে ইংল্যান্ডে বিপক্ষে মোহালি টেস্ট শেষে অশ্বিনের রেটিং পয়েন্ট ছিল ৪৯৩। যা তার ক্যারিয়ার সর্বোচ্চ। নিউজিল্যান্ড সিরিজে সাকিবও উঠেছিলেন নিজের ক্যারিয়ারের সেরা রেটিংয়ে। বর্তমান র্যাংকিং অনুযায়ী সাকিবের রেটিং ৪৪১। পিছিয়ে পড়ে অশ্বিনের রেটিং পয়েন্ট ৪৩৪।
অশ্বিনের পরে তিন নম্বরে আছেন ভারতীয় রবিন্দ্র জাদেজা। এরপরে আছেন অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ও ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।

