রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন আন্ডারটেকার

স্পোর্টস ডেস্ক:
২৫ বছর ধরে রেসলিংয়ে রিংয়ে তিনি দাঁপিয়ে বেরিয়েঠছেন। মেরে তক্তা বানিয়েছেন অনেক নামী রেসলারকে। অবশেষে দর্শকদের কাঁদিয়ে ২৫ বছরের রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন মার্ক ডব্লিউ ক্লাওয়ে।

রেসলিং রিংয়ে তিনি ডেড ম্যান খ্যাত দ্যা আন্ডারটেকার নামেই বহুল পরিচিত।

রবিবার রেসলিং আসরের সবচেয়ে জমজমাট পর্ব রাসেলমেনিয়ার ৩৩ তম আসর বসেছিল ফ্লোরিযার অরল্যান্ডের ক্যম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। এদিনই রেসলার রোমান রিংসের সঙ্গে সর্বশেষ ম্যাচে রিংয়ে নেমেছিলেন ৫২-বছর বয়সী আন্ডারটেকার।

দারুণ উত্তেজনাপূর্ণ মে ম্যাচে দারুণ ফাইট করলেও রোমানের কাছে হেরে যান তিনি ।

  •  
  •  
  •  
  •  

Tags: