ফের নগ্ন হলেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক:
গোল উদযাপন কিংবা নতুন মডেলের শর্টসের বিজ্ঞাপন, কোনো ক্ষেত্রেই নিজের পেশিবহুল শরীর দেখাতে অস্বস্তি নেই তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। বরং পৌরুষ উপচে পড়া শরীর দেখাতেও যেন বেশি স্বস্তি তার! অস্বস্তি নেই ক্যামেরার সামনে নগ্ন হয়ে পোজ দিতেও! পর্তুগিজ অধিনায়ক শুক্রবার সন্ধ্যায় তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে দেখা গিয়েছে কেবল এক জোড়া স্লিপার পড়া অবস্থায়!

এর আগেও ২০১৪ সালে ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’র স্প্যানিশ সংস্করণে তখনকার গার্লফ্রেন্ড রাশিয়ার সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে নগ্ন ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন ৩২ বছর বয়সী রোনালদো।

পেশাদার মডেলদের মতোই অঙ্গভঙ্গিতে তোলা রোনালদোর ছবিটি নিয়ে সাড়া পরে গেছে ইন্সটাগ্রামে তার ৯৬ মিলিয়ন অনুসারীর মধ্যে। গেল মঙ্গলবারেও নিজের কয়েকটি সাদাকালো নগ্ন ছবি পোস্ট করেছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

রোনালদোর বর্তমান ফিটনেসের পেছনে অবশ্য অবদান সামান্থা ক্লেটনের। ২০০০ সালে সিডনি অলিম্পিকে অংশ নেয়া ব্রিটিশ স্প্রিন্টার ক্লেটন কাজ করছেন রোনালদোর ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে।

  •  
  •  
  •  
  •