ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরছে নাসির-শফিউল

ক্রিড়া প্রতিবেদক:
ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বেলা ১১টায় মিরপুরে বিসিবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করা হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ১৮ সদস্যের এই দলে ফিরেছেন জাতীয় দলের অনিয়মিত মুখ নাসির হোসেন ও শফিউল ইসলাম। তবে ত্রিদেশীয় সিরিজ ও সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্পের মূল দলে জায়গা পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে নাসিরকে।

র‌্যাংকিং সেরা আট দেশের অংশগ্রহণে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

আগামী এক জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর পাঁচ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে লাল -সবুজ জার্সিধারীরা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে মাশরাফিরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই তালিকা: নুরুল হাসান সোহান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শুভাশিষ রায়।

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও শুভাশিষ রায়।

  •  
  •  
  •  
  •  

Tags: