চিকুনগুনিয়ায় আক্রান্ত যুবরাজ!

ক্রীড়া প্রতিবেদক:
চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরুর আগে যুবরাজ সিংকে নিয়ে আশঙ্কা আরও বাড়ল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। জ্বরের কারণে এবার লন্ডনে হাসপাতালে নিয়ে যাওয়া হল মেন ইন ব্লুর তারকা এই ক্রিকেটারকে।

ইংল্যান্ডে পৌঁছনোর পর থেকেই জ্বরে কাবু হন যুবি। শোনা যাচ্ছে, চিকুনগুনিয়ায় আক্রান্ত যুবরাজ। যার ফলে রবিবারের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও খেলতে পারেননি মিডল অর্ডার এই ব্যাটসম্যান।

এখনো অসুস্থতা কমেনি যুবরাজের। পরিস্থিতি দেখে সোমবার যুবরাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কিছুক্ষণ পর ছেড়েও দেওয়া হয়। মূল লড়াইয়েও যুবরাজের খেলার সম্ভাবনা কম।

প্রসঙ্গত, সাবেক ভারতীয় ফাস্ট বোলার এবং পাঞ্জাবী চলচ্চিত্র তারকা যুগরাজ সিংয়ের পুত্র যুবরাজ। ২০০০ সালের পর থেকে ভারতীয় ক্রিকেট দলে নাম লেখান যুবরাজ। প্রথম টেস্ট ম্যাচ খেলেন ২০০৩ সালে।

-জিনিউজ

  •  
  •  
  •  
  •  

Tags: