এবার রংপুর রাইডার্সের হয়ে মাঠ কাঁপাবেন গেইল

স্পোর্টস ডেস্ক:
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম ক্রিস গেইলকে। সব ধরনের টি-টুয়েন্টি মিলিয়ে দশ হাজার রানের মালিককে দলে ভেড়ানোর কথা জানিয়েছে রংপুর রাইডার্স। সর্বশেষ বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলেছিলেন গেইল।

বিপিএলের ছক্কা দানবও বলা যেতে পারে গেইলকে। চার আসর মিলিয়ে সর্বাধিক ৬০টি ছক্কার মালিক তিনি। এবার রংপুরের হয়ে কয়টি ছক্কা মারের সেটিই হবে দেখার।

রংপুর রাইডার্সের ফ্রাঞ্চাইজি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বিপিএলের জন্য গেইলের সঙ্গে চুক্তি করেছে তারা। তবে ব্যস্ত সূচী থাকায় গেইলকে পুরো টুর্নামেন্টে পাবে না রংপুর। শীর্ষ চারে কোয়ালিফাই করতে পারলেই কেবল ২-৪ ম্যাচের জন্য পবে এই ব্যাটিং দানবকে। পুরো বিশ্ব জুড়েই টি-টুয়েন্টি খেলে বেড়ান গেইল। কদিন আগেই ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আবারো জাতীয় দলে ফিরেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগের চার আসরের চারটিতেই খেলেছেন এই জ্যামাইকান । চট্টগ্রাম ভাইকিংস ছাড়াও অন্য তিন আসরে গেইল খেলেছেন ঢাকা ডায়নামাইটস, বরিশাল বার্নাস ও বরিশাল বুলসের হয়ে। সবমিলিয়ে বিপিএলে ১৫ ম্যাচ খেলেছেন গেইল। ৫৪.১৬ গড় ও ১৭১.৯৫ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৬৫০ রান। বিপিএলে সবচেয়ে বেশি শতক (৩টি) হাকিয়েছেন গেইল।

  •  
  •  
  •  
  •  

Tags: