বাকৃবিতে বাস্কেটবল টুর্ণামেন্ট-২০১৭ এর উদ্বোধনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পূর্বাশা ক্লাবে বাস্কেটবল টুর্ণামেন্ট-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। পূর্বাশা ক্লাবের আয়োজনে বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে ওই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

পূর্বাশা ক্লাবের সভাপতি প্রফেসর ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর প্রফেসরড. মো. আতিকুর রহমান খোকন, রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। সংক্ষিপ্ত বক্তব্য শেষে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর ।

উক্ত টুর্ণামেন্টে ৫ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. শাহ্ ফছি উল্লাহ অপু।

  •  
  •  
  •  
  •  

Tags: