রংপুর রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন চাম্পিয়ন
শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,
দিনাজপুর থেকেঃ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের আয়োজনে রংপুর রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন দল চাম্পিয়ন এবং পতিœচান ১৪ ব্যাটালিয়ন দল রানার আপ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় প্রতিযোগিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উত্তর পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম,পি এস সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মো. আবুল কালাম আজাদ,এফডব্লিউসি,পি এস সি,জি+, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. জাকির হোসেন,পি বি জি এম এস, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল দেওয়ান মো. লিয়াকত আলী, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ,পি এস সি।
প্রতিযোগিতায় ১৪টি ব্যাটালিয়ন অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসাবে বিবেচিত পতিœচান ১৪ ব্যাটালিয়নের সিপাহী মো. জাহাঙ্গীর আলম এবং শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় ১৮ ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. কামাল হোসেন নির্বাচিত হন। খেলায় রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন আম্পায়ার মো. রহমত আলী, মো. কামরুজ্জামান,সহকারী স্কোয়ার হিসাবে দায়িত্ব পালন করেন মো. মহসিন আলী ও মো. সামছুল হক। কাবাডি খেলায় বিজিবি’র পদস্থ কর্মকর্তা, কর্মচারী সৈনিকগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

