বিপিএলের পঞ্চম আসরে প্রথম সেঞ্চুরি ক্রিস গেইলের

স্পোর্টস ডেস্ক:
অবশেষে বিপিএলে ব্যাটিং ঝড় তুলে ভক্তদের মাতালেন টি-টোয়েন্টির ব্যাটিং দানব ক্রিসে গেইল। বিপিএলে শুক্রবার মিরপুরে খুলনার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে ওপেনিংয়ে ব্যাটিং নেমে মিরপুরে ঝড়ো সেঞ্চুরি করেন ক্যারিয়াবিয়ান এই ক্রিকেটার। বিপিএলের পঞ্চম আসরে এটাই প্রথম সেঞ্চুরি।

রংপুরের হয়ে ব্যাটিংয়ে নেমে ৪৫ বলে ৬ বাউন্ডারি ও ১০টি বিশাল ছক্কায় ১০০ রান পূর্ণ করেন ক্রিস গেইল। ১৩.১ ওভারে দুই উইকেট হারিয়ে রংপুরের দলীয় রান তখন ১৪০ রান। গেইলের সাথে উইকের অন্যপ্রান্তে থেকে সহযোগিতা করছেন মোহাম্মদ মিঠুন।

খুলনার দেয়া ১৬৮ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন তিনি। মাত্র ২৩ বলেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন। বিপিএলে এবারের আসরে এর আগে সর্বোচ্চ ৯৫ রান ছিল চিটাগং ভাইকিংসের ক্রিকেটার সিকান্দার রাজার। শেষ পর্যন্ত ৫১ বলে ১২৬ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন গেইল। তার ইনিংসে ছয় বাউন্ডারি ও ১৪টি ছক্কায় এ রান করেন তিনি। বিপিএলে ৯ ম্যাচে ২৭ ছক্কা হাঁকিয়ে শীর্ষে আছেন রংপুরের এই ব্যাটিং দানব।

  •  
  •  
  •  
  •  

Tags: