শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি ম্যাচের শুরুতেই বাংলাদেশের টপ অর্ডারে ধস নেমেছে। স্কোরকার্ডে ১৬ রান যোগ হতে না হতেই সাজঘরে ফিরেছেন এনামুল হক বিজয়, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে মাশরাফি বাহিনী।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ দিন টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা দেখে-শুনে করলেও ইনিংসের তৃতীয় ওভারেই ঘটে ছন্দপতন। সুরঙ্গ লাকমলের বলে বোল্ড হন রানের খাতা না খোলা বিজয়।

ইনিংসের পঞ্চম ওভারে দানুশকা গুনাথিলাকার সরাসরি থ্রোতে রান আউটের শিকার হন সাকিব। আউট হওয়ার আগে বিশ্বসেরা এই অলরাউন্ডার করেন আট রান। সাকিবের বিদায়ের দুই বল পর লাকমলের বলে বোল্ড হন তামিমও। গত তিন ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা তামিম এ দিন থামেন পাঁচ রানে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান,নাসির হোসেন, আবুল হাসান রাজু, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোসান ডিকভেলা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, ওয়ানিদু হাসারাঙ্গা, দুশমান্থ চামিরা ও নুয়ান প্রদীপ।

  •  
  •  
  •  
  •