বিয়ের পিঁড়িতেও ‘জোড়া গোল’ দিতে যাচ্ছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো খেলার মাঠ যেমন মাতিয়ে রাখেন, বিয়ের পিঁড়িতেও ঠিক তেমনি একসঙ্গে জোড়া গোল দেবেন তিনি। তিনি একই বিয়ের পিঁড়িতে দুজনকে বিয়ে করবেন।

বিশ্বকাপ শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন রোনালদিনহো। আর তার দুপাশে থাকবেন প্রিসিলা কোয়েলহো ও বিয়াত্রিজ সুজা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগামী আগস্টে দুই বাগদত্তাকে বিয়ে করবেন রোনালদিনহো। প্রিসিলা ও বিয়াত্রিজ গত ডিসেম্বর থেকেই রোনালদিনহোর বিলাসবহুল বাড়িতে থাকেন।

২০১৬ সাল থেকে বিয়াত্রিজের সঙ্গে সম্পর্ক রোনালদিনহোর। তবে প্রিসিলার সঙ্গে প্রেমের শুরু আরও কয়েক বছর আগে। দুজনকেই দেড় হাজার পাউন্ড হাতখরচা দেন তিনি। তাদের দুজনকে সব সময় একই উপহার দেন। সম্প্রতি তিনি দেশের বাইরে গিয়ে দুজনের জন্য একই পারফিউম আনেন।

ব্রাজিলের ও দিয়া পত্রিকার ওই কলামিস্টের দাবি, আগস্টে রিওর সান্তা মনিকা কন্ডোনিয়ামের ভেতরে একান্ত এক অনুষ্ঠানে দুই বান্ধবীকে বিয়ে করবেন রোনালদিনহো। তবে এমন সংবাদে খুশি নয় রোনালদিনহোর বোন ডেইজি। ভাইয়ের এমন বহুগামিতায় বিরক্ত হয়ে বিয়েতে আসবেন না তিনি।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই প্রকাশ করেন না রোনালদিনহো। তবে যেখানেই যান, এই বান্ধবী ছায়াসঙ্গী হয়ে থাকে।

  •  
  •  
  •  
  •  

Tags: