মাশরাফির জন্য হলেও বিশ্বকাপে বিশেষ কিছু করতে চান সতীর্থরা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের কিংবদন্তি বোলার মাশরাফি বিন মর্তুজা। সেই সাথে অধিনায়ক হিসেবেই দারুণ প্রভাব বিস্তারি তিনি। তার মন্ত্রেই উজ্জীবিত হয় সতীর্থরা। কিন্তু ক্যারিয়ারের গোধূলি দেখতে পারছেন তিনিও। এই বিশ্বকাপের পর হয়তো ক্রিকেট থেকে অবসরে যাবেন ‘নড়াইল এক্সপ্রেস’। অন্তত এমনটাই গুঞ্জন।

বিশ্বকাপের পর মাশরাফি অবসরে যান, বা না যান সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এবারকার বিশ্বকাপ যে টাইগার অধিনায়কের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে তা বলেই দেওয়া যায়। আর প্রিয় অধিনায়কের বিদায়ী বিশ্বকাপটায় বিশেষ কিছু করতে চায় বাংলাদেশ। অন্তত মাশরাফির জন্য হলেও বিশ্বকাপটাকে স্মরণীয় করতে চায় সতীর্থরা।

এবার ইংল্যান্ডের বেশ অভিজ্ঞ দল নিয়েই যাচ্ছে বাংলাদেশ। মাশরাফির এটি চতুর্থ বিশ্বকাপ। মুশফিকুর রহীম ও তামিম ইকবালেরও। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর এটি হবে টানা তৃতীয় বিশ্বকাপ।

এমন অভিজ্ঞতায় সমৃদ্ধ দল স্বভাবতই বেশ আত্মবিশ্বাসী। দলের অধিনায়কের জন্য তাই করতে চায় বিশেষ কিছু। দলের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য মুশফিক অন্তত জানালেন এমনটাই, বিশ্বকাপ সবচাইতে বড় মঞ্চ। মাশরাফি ভাই যদি এরপরে আর বিশ্বকাপ খেলতে না পারে এটাই আমাদের এস সঙ্গে শেষ বিশ্বকাপ। তো আমরা সবাই চাইবো মাশরাফি ভাইয়ের জন্য হলেও যেন বিশেষ কিছু করতে পারি। যেটা কি না স্মরণীয় হতে পারে। আমার মনে হয় এটা অবশ্যই অনেক বড় সুযোগ।’

তে মাশরাফিই নয় দলের সিনিয়রদেরও শেষ বিশ্বকাপ হতে পারে এটা। মুশফিকের কণ্ঠে তাই বিষাদের সুরও আছে, ‘মনে হয় এটাই একসঙ্গে হয়তো বা আমাদের (পাঁচ সিনিয়র) শেষ বিশ্বকাপও হতে পারে।’

তাই এবারের আসরে নিজেকে উজাড় করে দিতে চান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সেই সাথে তিনি মনে করেন বাংলাদেশের এই দলের সামর্থ্য আছে ভালো করার। বাংলাদেশের টপ অর্ডারের পক্ষে তিনশ থেকে সাড়ে তিনশ রান করা সম্ভব বলেও মনে করেন তিনি।

নিজেদের সামর্থ্য অনুযায়ী দু-হাত ভরে দলকে দিতে চান মুশফিক, ‘আমি মনে করি সুযোগ আছে, সামর্থ্যও আছে। আমি সেভাবেই চেষ্টা করবো।একজন টপ অর্ডার হিসেবে মনে হয়, টপ অর্ডার রান করলে অনেক বড় একটা রান স্কোর বোর্ডে তুলতে পারেন, প্রায় ৩শ বা সাড়ে ৩শ। আমার মনে হয় এই জিনিসগুলো আমার মাথায় আছে। এবং দল হিসেবে আমরা এগুলো আলোচনা করেছি। যদি সুযোগ থাকে তাহলে চেষ্টা করবো বাংলাদেশকে দুহাত ভরে দিতে।’

  •  
  •  
  •  
  •