বিশ্ব ক্রিকেটে প্রশংসিত সাকিব

sakib al hasan

স্পোর্টস ডেস্কঃ

প্রথম দুই ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স প্রদর্শন করলেও চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে একটু ধাক্কাই খেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের রান পাহাড়ের জবাবে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।

ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান। ইংলিশদের রান পাহাড়ের জবাবে একাই দেখিয়েছেন বীরত্ব; যা মুগ্ধ চোখে দেখেছে সোফিয়া গার্ডেনসের পূর্ণ গ্যালারি। স্রোতের বিপরীতে লড়াই করে হাঁকিয়েছেন সেঞ্চুরিও। দলের ব্যাটিং বিপর্যয়ের সময় ১১৯ বলে ১২১ রান করেছেন ১২ চার আর ১ ছয়ে।

শেষ পর্যন্ত ১২১ রানে থামে সাকিবের ইনিংস। ড্রেসিংরুমে ফেরার সময় পুরো সোফিয়া গার্ডেনস উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছে সাকিবকে। বিশ্বসেরা অলরাউন্ডার চারদিকে ব্যাট ঘুরিয়ে জবাব দিয়েছেন দর্শকদের অভিনন্দনের। শুধু গ্যালারিই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও চলছে সাকিব বন্দনা।

  •  
  •  
  •  
  •  

Tags: