বাবা হলেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক:
বাবা হলেন ক্রিকেটার তামিম ইকবাল। রোববার ভোরে থাইল্যান্ডের একটি হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে পুত্র সন্তান।

বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায় তামিম নিজের ফেসবুক পাতায় বাবা হওয়ার খবর জানিয়ে সবার দোয়া চেয়েছেন।

“আমাদের পৃথিবীতে এসেছে একগুচ্ছ খুশি। স্রষ্টার কৃপায় আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে পুত্র সন্তান। মা ও ছেলে দুজনই সুস্থ আছে, তবে ছেলেকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন ডাক্তাররা। আমাদের জন্য দোয়া করবেন।”

সন্তানের জন্মের জন্য স্ত্রীকে আগেই ব্যাংককে পাঠিয়ে দিয়েছিলেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান। দুবাইয়ে পাকিস্তান সুপার লিগে খেলে দেশে ফিরে গত ২০ ফেব্রুয়ারি ব্যাংকক যান তামিম।

যাওয়ার আগে বলেছিলেন, সন্তান পৃথিবীতে আসার পর ২-৩ দিনের বেশি দেরি করবেন না। দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবেন।

প্রথম বাবা হওয়ার মুহূর্তটিতে স্ত্রীর পাশে থাকতে চলতি এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিমের।

  •  
  •  
  •  
  •  

Tags: