৬ ম্যাচেই জিতলো ব্রাজিল
স্পোর্টস ডেস্কঃ ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নেইমারের নৈপুণ্যে প্যরাগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচ শুরুর মাত্র চার মিনিটের মাথায় গোল করেন নেইমরা। শেষ দিকে আরেকটি গোল করান সতীর্থ লুকাস পাকুয়েতা দিয়ে।
বুধবার প্যারাগুয়ের বিরুদ্ধে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে এবার টানা ছয় জয়ে অপরাজিত থাকলো ব্রাজিল। এর আগে টানা পাঁচ ম্যাচে বলিভিয়া, পেরু, ভেনেজুয়েলা, উরুগুয়ে ও ইকুয়েডরের বিরুদ্ধে জয় পেয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাছাই পর্বে সবগুলো ম্যাচে খেলেননি নেইমরা। ৬টির মধ্যে ৪টি ম্যাচ খেলেছেন এই পিএসজি তারকা। এই চার ম্যাচে সরাসরি ৯ গোলে জড়িত নেইমারের নাম। চার ম্যাচে ৫টি গোল করেছেন নেইমার আর অ্যাসিস্ট করেছেন আরও চারটি গোলে।
বুধবার ছয় নম্বর ম্যাচে ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান জোরালো করে নেইমাররা। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।

