সাকিবের আচরণ পরোক্ষভাবে সমর্থন করলেন শিশির

ক্রীড়া ডেস্কঃ এবার স্বামীর আচরনকে পরোক্ষভাবে সমর্থন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সহধর্মিণী শিশির। গতকাল আবাহনী-মোহামেডান ম্যাচে সাকিব কাণ্ডে আলোচনা-সমালোচনায় সরব ক্রিকেটপাড়া। এবার তাতে সরব হয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। তিনি পরোক্ষভাবে সাকিবের ক্রিকেটের স্বার্থে ‘অন্যায়-অনিয়মের প্রতিবাদকে’ সমর্থনই করেছেন।

সংবাদমাধ্যমে একপাক্ষিকভাবে সাকিব আল হাসানের সমালোচনা করাকে ইতিবাচকভাবে নেননি শিশির। নিজের ফেসবুক পেজে তিনি সত্যিকারের ক্রিকেটপ্রেমীদের সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।

শিশির তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এই ঘটনাটাকে সংবাদমাধ্যমের মতোই আমি উপভোগ করছি, অবশেষে কিছু একটা দেখানোর মতো খবর এসেছে টিভিতে! অন্যায়ের বিরুদ্ধে সাহস দেখিয়ে প্রতিবাদ করার জন্য একজনকে যেভাবে সাধারণ মানুষ সমর্থন দিচ্ছে, সেটা দেখতে পারা সত্যিই দারুণ ব্যাপার।’
তিনি আরও লিখেছেন, ‘তবে মূল বিষয়টা যেভাবে সংবাদমাধ্যম এড়িয়ে গিয়ে তার রাগ দেখানোর ব্যাপারটাই তুলে ধরছে, সেটা খুবই দুঃখজনক। মূল বিষয়টা হচ্ছে আম্পায়ারদের একের পর এক দৃষ্টিকটু সিদ্ধান্ত দিয়ে যাওয়া। কিন্তু যেসব শিরোনাম দেওয়া হচ্ছে, সেটা সত্যিই দুঃখজনক। আমার মতে এটা তার বিরুদ্ধে একটা কূটচাল। এর মাধ্যমে যে কোনো পরিস্থিতিতে তাকেই খলনায়ক বানানো হয়। যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন তাহলে নিজের কার্যকলাপ নিয়ে সতর্ক হোন।’

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,