ভারতকে হারানোর উল্লাসে গিটার বাজিয়ে গান করলেন বোল্ট

ক্রীড়া ডেস্কঃ ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড এখন আনন্দে ভাসছে। প্রতিদিনই তাদের উদযাপনের নতুন নতুন খবর আসছে। এবার এলো ট্রেন্ট বোল্টের গান। মিষ্টি হাসির ভয়ংকর এই পেসার যেমন বলকে পিচের দুই দিকে সুইং করাতে পারেন, তেমনই আবার গানও গাইতে জানেন। আর সঙ্গে যদি গিটার থাকে তাহলে তো কোনও কথাই নেই।

বিরাট কোহলির দলকে ফাইনালে ৮ উইকেটে হারিয়ে এখন আইসিসি তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়কে গান গেয়ে উদযাপন করেছে বোল্ট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিভিশন সঞ্চালক জেমস ম্যাকওনির সঙ্গে জয় উদযাপন করতে দেখা যায়। সোশ্যাল সাইটের সৌজন্যে ‘টায়ার্ড অব দ্যা ওয়াইট বল ক্রিকেট’ শিরোনামের সেই গানের ভিডিও এখন ভাইরাল।

১ মিনিট ৪৯ সেকেন্ডের এই ভিডিওতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সোনালি মুহূর্ত তুলে ধরা হয়েছে। সেই গানের মাধ্যমে যেন অনেক সমালোচনার জবাবও দিয়েছেন বোল্ট। এক জায়গায় বলেছেন, ‘এখন থেকে কেউ যেন না বলে যে আমরা ব্যাট করতে পারি না। কারণ আমাদের দলে কেন (উইলিয়ামসন) ও রস (টেইলর) আছে। আমরা ডিউক বলে কত ভয়ঙ্কর হতে পারি, সেটাও বুঝিয়ে দিয়েছি।’

  •  
  •  
  •  
  •  

Tags: , ,