অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের চমক!

স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে বাংলাদেশ। সহজ টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেহেদী হাসানের স্পিন বলে বোল্ড হয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যালেক্স কেরি।

দলীয় ১০ রানে স্টাম্পিং হয়ে ফেরেন অন্য ওপেনার জশ পিলিপি। মেহেদির মতো সাকিব আল হাসানও প্রথম বলে সাফল্য পান। এ বাঁ-হাতি স্পিনারের বলে বোল্ড হয়ে ফেরেন ময়েস হেনরিক্স।

২.১ ওভার তথা ১৩ বলে দলীয় ১১ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মিসেল মার্শ।

চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার হন অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়েড। তিনি ২৩ বলে মাত্র ১৩ রান করে ফেরেন। শেষে ১০৮ রানে অলআউট হয় অজিরা। ফলে ২৩ রানের জয় পায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ:

নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ :

অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মোজেস হেনরিকেস, ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড

  •  
  •  
  •  
  •  

Tags: ,