দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন পিটারসেন!
স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন জানিয়েছেন যে তিনি নিজ জন্মভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথা ভাবছেন। দু’বছর আগে ইংল্যান্ড জাতীয় দল থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন।
দুর্দান্ত ব্যাটসম্যান পিটারসেন দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গে জন্মগ্রহণ করেছিলেন। এক দশক আগে ইংল্যান্ডে পাড়ি জমান। ইংলিশ মায়ের দিক থেকে তিনি ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। দু’বছর আগে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। ফলে ২০১৮ সালে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারবেন।
২০১৩-১৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ হারের পর বিতর্কিতভাবে ইংল্যান্ড জাতীয় দল থেকে পিটারসেন বাদ পড়েন। তারপর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। এরপর বিভিন্ন দেশের লিগে খেলে নিজেকে টি২০ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলেছেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার বিষয় পিটারসেন বলেন, ‘হ্যাঁ, আমার মাথায় এ রকম একটি চিন্তা আছে। যদি এটি হয়, হল; আর না হলে, নাই। অবশ্যই, আন্তর্জাতিক ম্যাচ খেলা ভালো লাগার কিছু, আমি দীর্ঘ দিন সেটা করেছি।’

