বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

নিউজ ডেস্ক:

বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি সামনে রেখে এবার সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

আগামী ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। খেলা হবে ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মাঙ্গানুইতে।

১৭ ডিসেম্বর ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে। ২০ ডিসেম্বরে নেলসনে দ্বিতীয় ওয়ানডের পর ২৩ ডিসেম্বর নেপিয়ারে হবে শেষ ম্যাচ। ২৭ ডিসেম্বর নেপিয়ারেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মাউন্ট মাঙ্গানুইতে পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর।

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের আগে অবশ্য কিউইরাই বাংলাদেশে আসবে টেস্ট খেলতে। নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল।

  •  
  •  
  •  
  •