এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা, যেতে পারেননি লিটন দাস
নিউজ ডেস্ক:
এশিয়া কাপ খেলতে আজ (রোববার) শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে টাইগাররা।
তবে দলের সঙ্গে যেতে যেতে পারেননি ব্যাটার লিটন দাস। জানা গিয়েছে, লিটন জ্বরে আক্রান্ত; যদিও ডেঙ্গু নেগেটিভ তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘লিটনের জ্বর এসেছে। যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ হয়েছে। লিটন যদি সুস্থ হয় তাহলে রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হবে।’
৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে আয়োজক দেশটিতে তিনটি অনুশীলন সেশন করার সুযোগ পাবে টাইগাররা। দু’দিন পর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহারে আফগানিস্তানের সাথে রয়েছে টাইগারদের ম্যাচ।

