এবার সত্যিই মারা গেলেন হিথ স্ট্রিক

নিউজ ডেস্ক:

কয়েক দিন আগেই বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়েছিল। এরপর খবরটি ভুয়া বলে নিজেই জানান স্ট্রিক। তবে এবার সত্যিই চলে গেলেন তিনি।

কিন্তু খুব বেশিদিন আর পৃথিবীতে থাকলেন না বাংলাদেশের সাবেক এই কোচ। আজ সকালেই পাড়ি জমিয়েছেন পরপারে।

তাঁর স্ত্রী নাদিনে স্ট্রিক এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন। জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বাবা ডেনিসও।

৪৯ বছর বয়সী স্ট্রিকের শরীরে মরণব্যাধি রোগ ক্যানসার বাসা বেঁধেছিল। তাই গত কয়েকমাস জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এই পেসার।  ডেনিস বলেন, ‘কিছুদিন ধরে হিথের স্বাস্থ্য ভালো ছিল। প্রায় ছয় মাস ক্যানসারের সঙ্গে লড়াই করেছে সে। রাত ১টার দিকে মারা গেছে সে। ‘

জিম্বাবুয়ের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন স্ট্রিক। ৬৫ টেস্টে ২১৬ এবং ১৮৯ ওয়ানডেতে ২৩৯ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ব্যাটিংও চালিয়ে নিতেন ঠিকঠাকভাবে। দুই ফরম্যাট মিলিয়ে ৪ হাজার ৯৩৩ রান এসেছে তার ব্যাট থেকে। ২০০৫ সালে খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে ক্যারিয়ার গড়া হিথ স্ট্রিক ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন ।

  •  
  •  
  •  
  •