জাদেজার ঘরে ‘নতুন’ অতিথি

খেলাধুলা ডেস্ক:
কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিকা রিভা সোলাঙ্কির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের জাতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। রাজকোটের মেয়ে রিভার সাথে সাত পাকে বাঁধা পড়ার একমাসের মধ্যেই সুখবর পেলেন এই অলরাউন্ডার।

জাদেজার ঘরে নতুন অতিথির আগমন! তবে বাবা হননি জাদেজা, তার ফার্ম হাউজের ঘোড়াটি একটি সন্তানের জন্ম দিয়েছে।

এদিকে জাদেজা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবি দিয়ে জানিয়েছেন সে কথা। জাদেজা সেই ঘোড়ার শাবকের সঙ্গে সেলফিও তুলেছেন। জাদেজা এতটাই খুশি হয়েছেন যে তিনি লিখেছেন, আমাদের ফার্মহাউজে নতুন বেবিকে স্বাগত।

সামাজিক যোগাযোগের আরেক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফ্যান পেজেও ঘোড়ার শাবকের সাথে সেলফি আপলোড করেন এই অলরাউন্ডার।

এর আগে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীনই বিয়ের পিঁড়িতে বসেন জাদেজা। তার স্ত্রী রিভা পেশায় একজন প্রকৌশলী।

জানিয়ে রাখা ভালো, আইপিএলের নবম আসরে সুরেশ রায়নার দল গুজরাট লায়ন্সের হয়ে খেলছেন জাদেজা। তবে টুর্নামেন্টের মাঝেই বিয়েই অনুষ্ঠান পড়ায় নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দলে ছিলেন না এই অলরাউন্ডার। তবে পরের ম্যাচ থেকে দলের সব ম্যাচে খেলছেন জাদেজা। গুজরাটের হয়ে আট ম্যাচে ব্যাট হাতে ৮৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ছয় উইকেট।

  •  
  •  
  •  
  •  

Tags: