ক্রিকেট ছেড়ে ভলিবলে শহিদ আফ্রিদি! (ভিডিও)

ক্রিড়া প্রতিবেদক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট থেকে দূরেই আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার নিজস্ব সংগঠন (শহিদ আফ্রিদি ফাউন্ডেশন) থেকে তিনি দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

সেই কর্মকাণ্ডের একটি অংশ হিসেবে তিনি আগোশ স্পেশাল চিলড্রেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করতে যান শুক্রবার। সেখানে তাকে বাচ্চাদের সঙ্গে ভলিবল খেলতে দেখা যায়।

আফ্রিদি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আগোশ স্কুল পরিদর্শনের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেন। যেখানে একটি ভিডিওতে তাকে বাচ্চাদের সঙ্গে ভলিবল খেলা বেশ উপভোগ করতে দেখা গেছে।

আফ্রিদির সংগঠনের মূল কথা হচ্ছে ‘হোপনটআউট’। তিনি দীর্ঘদিন ধরেই এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নিজ দেশের নিরক্ষরতা দূরীকরণে তার অদম্য প্রচেষ্টা প্রশংসনীয়ই বলতে হবে।

জানিয়ে রাখা ভাল, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে তোপের মুখে পড়েন আফ্রিদি। পরে তিনি নিজে থেকেই টি-টোয়েন্টি ক্রিকেট দলের নেতৃত্ব থেকে ইস্তফা দেন।

  •  
  •  
  •  
  •