দেশেই তৈরি হবে করোনা টিকা
করোনা ডেস্কঃ এবার দেশেই করোনা টিকা উৎপাদনের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চীনের সহযোগিতায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির মাধ্যমে দেশেই এ টিকার উৎপাদন হবে। তিনি বলেন, দেশে টিকা উৎপাদনের জন্য সোমবার (১৬ আগস্ট) চীনের সিনোফার্মের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় চীনের সিনোফার্মের এ টিকা দেশীয় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে উৎপাদন করা (ফিল ফিনিশড) হবে। […]
» Read more