কোপা আমেরিকার সেরা যারা

ক্রীড়া ডেস্কঃ রুদ্ধশ্বাস কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা। মেসির ক্যারিয়ারে এল আন্তর্জাতিক ট্রফির অর্জন। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া। ম্যাচের জয়সূচক গোলটি আসে তার পা থেকে। টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার এমি মার্টিনেজ। মাত্র মাসখানেক দলের হয়ে অভিষেক হওয়া এই গোলকিপার এনে দিলেন দীর্ঘ অপেক্ষার ট্রফি। কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে […]

» Read more

মারিয়ার উড়ন্ত শটে ঘুচল মেসির আক্ষেপ

ক্রীড়া ডেস্কঃ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারালো আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে চোখ ধাধানো একটি শটে বল জালে জড়ান ডি মারিয়া। হাফ টাইমের পর ব্রাজিলের রিচার্লিসনের গোল অফসাইডের ফাদে পড়ে। এরপর বার বার এটাক করেও ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। অবশেষে আক্ষেপ ঘুচল মেসির। বিশ্বসেরা ফুটবলার পেলেন আন্তর্জাতিক ট্রফির স্বাদ।

» Read more

কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন মেসি-নেইমাররা

নিউজ ডেস্কঃ ব্রাজিল বনাম আর্জেন্টিনা! মেসি বনাম নেইমার! রাত পোহালেই ধ্রুপদি মহারণ। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ছয়টায় ফাইনালে সেটির মঞ্চায়ন যখন হচ্ছে। ফাইনাল ম্যাচটি জিতলে শিরোপার পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানিও পাবে চ্যাম্পিয়ন দল। এবারের কোপা আমেরিকার জন্য কোটি ডলারের প্রাইজমানি নির্ধারণ করেছে টুর্নামেন্টের আয়োজক সংগঠন কনমেবল। এবারের কোপা চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮৪ কোটি ৭৩ […]

» Read more

কোপার ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের আশঙ্কা, প্রস্তুত পুলিশ

police

নিউজ ডেস্কঃ আগামী শনিবার রিও’র ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ফাইনাল এমনিতেই রোমঞ্চকর, তারমধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ, নেইমার-মেসির শ্রেষ্ঠত্বের লড়াই। সবমিলিয়ে উত্তেজনা আর রোমাঞ্চের পারদ বেড়ে অসীম পর্যায়ে উঠেছে। কেবল লাতিন আমেরিকা নয়, উত্তেজনার পারদে ফুটছে পুরো ফুটবল বিশ্ব। উত্তেজনার ছোঁয়া লেগেছে ১৫ হাজার ৯১৫ কিলোমিটার দূরের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও। কোপা আমেরিকার এবারের আসরের […]

» Read more

মেসিকে আটকানোর উপায় জানে ব্রাজিল: ব্রাজিলের ডিফেন্ডার

messsi

স্পোর্টস ডেস্কঃ আগামী শনিবার রিও’র ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে হারাতে হলে অবশ্যই প্রথমে মেসিকে আটকানোর পরিকল্পনা আঁটতে হবে। কেবল তাকে আটকালেই হবে না। দলটির আক্রমণভাগে সের্হিও আগুয়েরো, লাউতারো মার্তিনেসের মতো পরীক্ষিতরা আছেন। তবে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, তাদের রুখে দিতে দৃঢ় প্রতিজ্ঞ ব্রাজিল, বললেন ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিয়োস। আর্জেন্টিনার হয়ে […]

» Read more

মুখোমুখি মেসি-নেইমার, শেষ পর্যন্ত কি ঘুচবে মেসির আক্ষেপ?

ক্রীড়া ডেস্কঃ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী লাতিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। এবার সেই দুই জায়ান্ট মুখোমুখি হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনালে। হাজার হাজার ফুটবল ভক্তের স্বপ্নের ফাইনালে একে অপরের প্রতিদ্বন্দ্বী মেসি ও নেইমার। রিও ডি জেনিরোতে বাংলাদেশ সময় ভোর ৬ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের অন্যতম লিওনেল মেসির ঝুলিতে বার্সেলোনার হয়ে অনেক অর্জন […]

» Read more

বলিভিয়াকে উড়িয়ে দিয়ে নতুন রেকর্ড লিওনেল মেসির

ক্রীড়া ডেস্কঃ বলিভিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি নতুন রেকর্ড করলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে এতদিন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড ছিল হ্যাভিয়ের মাচেরানোর দখলে। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেই সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমে সবাইকে ছাড়িয়ে গেলেন বার্সেলোনার এই সুপারস্টার। আর্জেন্টিনার জার্সি গায়ে এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির দখলে। বলিভিয়ার […]

» Read more

শুভ জন্মদিন ভিনগ্রহের ফুটবলার

ক্রীড়া ডেস্কঃ ফুটবল জগতের উজ্জ্বল নক্ষত্র তিনি। তার দক্ষতার কারণে তাকে ডাকা হয় ভিনগ্রহের ফুটবলার হিসেবে। বাঁ পায়ের জাদুতে তিনি বশ করেছেন গোটা ফুটবল বিশ্বকে। ফুটবল ক্যারিয়ারে যার প্রাপ্তি ও সাফল্যের শেষ নেই। সেই ফুটবলের জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ জুন তারিখে রোজারিও শহরে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে ছোটখাটো গড়নের বড় জাদুকরের আজ ৩৪তম জন্মদিন। মেসির […]

» Read more

অবশেষে জয়ের দেখা পেল মেসি

ক্রীড়া ডেস্কঃ অবশেষে কোপা আমেরিকায় জয়ের স্বাদ পেল লিওনেল মেসির আর্জেন্টিনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে উঠে এসেছে প্রতিযোগিতার ‘এ’ গ্রুপের শীর্ষে। একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামা মেসিবাহিনী উরুগুয়ের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পেয়ে এই ম্যাচে চমক দেখালেন গুইদো রদ্রিগেজ। তার করা একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বার্সেলোনার পুরনো বন্ধু […]

» Read more

মেসিকে রুখে দিল ব্রাভো

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও চিলির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শেষ দিকে লড়াইটা যেন হয়ে গিয়েছিল ক্লাওদিও ব্রাভো আর লিওনেল মেসির। আর্জেন্টাইন অধিনায়কের তিনটি শট ঠেকিয়ে দিয়ে সেখানে জয়ী অভিজ্ঞ গোলরক্ষক। তার দৃঢ়তায় আর্জেন্টিনা থেকে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফিরল চিলি দুটি গোলই হয় প্রথমার্ধে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মেসি। কিছুক্ষণ পর সমতা আনেন আলেক্সিস সানচেস। সান্তিয়াগাতো […]

» Read more
1 2