ঢাকা সফরে আসছেন ফিফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: অতীতে ফিফার বেশ কয়েকজন প্রেসিডেন্ট ঢাকা সফর করে গেছেন। এবার আসছেন বর্তমান প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের আমন্ত্রণেই একদিনের সফরে ঢাকায় আসছেন ইনফান্তিনো। ১৬ অক্টোবর এখানে পা রাখবেন তিনি। এর পর কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্ব ফুটবলের এ শীর্ষকর্তা। সেখানে তার সামনে […]

» Read more

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ

ডেস্ক নিউজ: এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ (৪৩)। চলতি বছর তার প্রচেষ্টাতে ইরিত্রিয়ার সঙ্গে ইথিওপিয়ার পুরনো বৈরিতার অবসান ঘটে। দুটি দেশ ও জাতিকে এক সুতোয় গাঁথার জন্যই এবার নোবেল পুরস্কার জিতে নিয়েছেন তিনি। আজ শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) দেশটির রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার […]

» Read more

শপথ গ্রহণ করলেন সাদ এরশাদ

নিজস্ব প্রতিবেদক: এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সংসদ ভবনে তিনি শপথ গ্রহণ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন […]

» Read more

একসঙ্গে দুই বছরের সাহিত্যে নোবেল, বিজয়ী পিটার ও ওলগা

সাহিত্য ডেস্ক: সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করেছে সুইডিশ একাডেমি। চলতি বছরের সাহিত্যে নোবেল পেয়েছেন অস্ট্রিয়ান লেখক পিটার হান্দকে। এ ছাড়া গত বছরের (২০১৮ সালের) স্থগিত থাকা নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন পোলিশ লেখক ওলগা টোকারজুক। সুইডিশ একাডেমি বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় এই দুই বিজয়ীর নাম ঘোষণা করে। ১৯০১ সাল থেকে সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দিয়ে আসছে সুইডিশ একাডেমি। উভয় […]

» Read more

বাংলাদেশে পেঁয়াজ অর্থনীতির গতি প্রকৃতিঃ একটি পর্যালোচনা

ড. মোঃ সাইদুর রহমান: পেঁয়াজ বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর একটি অন্যতম খাদ্য উপকরণ। মজাদার খাদ্যদ্রব্য তৈরিতে রমজানের সময় এবং কুরবানির সময়ে পেঁয়াজ এক অপরিহার্য ব্যবহৃত পণ্য। সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় যে, বাংলাদেশে সারা বছর ২৪ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান মতে দেশে মোট উৎপাদিত পেঁয়াজের পরিমাণ ১৭.৩৮ লক্ষ মেট্রিক টন যা বিগত বছরে […]

» Read more

আবরার হত্যা মামলায় অমিত সাহা আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে আটক করা হয়েছে। আবরার হত্যা মামলার একজন অন্যতম অভিযুক্ত ছিলেন অমিত সাহা। যদিও এর আগে চার্জশিটে ১৯জনের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত ছিলো না। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি […]

» Read more

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন জন বি. গুডএনাফ, এম. স্ট্যানলি হুইটিংহাম ও আকিরা ইয়োশিনো। লিথিয়াম আয়ন ব্যাটারির উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাদের এ পুরস্কার দেওয়া হলো। বুধবার (৯ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বিকেল প্রায় পৌনে ৪টা) রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ […]

» Read more

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি ভারপ্রাপ্ত উপাচার্যের শ্রদ্ধা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেনববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত (রুটিন দায়িত্ব) উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান। বুধবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ১৫ আগস্টে […]

» Read more

বুয়েটের শেরেবাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শেরেবাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবাল খান পদত্যাগ করেছেন। বুধবার বিকেল ৩টার দিকে পদত্যাগ করেন তিনি। বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৩০০ শিক্ষকের সমন্বয়ে এক বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন। বৈঠকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বুয়েট ভিসির পদত্যাগসহ ১০ দফা দাবির সাথে […]

» Read more

ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করায় চাকরিচ্যুতের অভিযোগে দায়ের করা তিন মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ (বুধবার) ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিন তিন মামলায় ড. ইউনূসের সমনের জবাব দেওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত হননি। তার পক্ষ হয়ে আইনজীবী […]

» Read more
1 290 291 292 293 294 811