দিল্লিতে ‘টেগোর পিস অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ: ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ‘টেগর শান্তি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর ইশা মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন। শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ নিমূল, রোহিঙ্গা […]

» Read more

এরশাদের আসনে জিতলেন সাদ এরশাদ

রংপুর প্রতিনিধি: রংপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ। শনিবার সন্ধ্যার পর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাহতাব উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৫টি আসনে মহাজোট মনোনীত সাদ […]

» Read more

লন্ডনের প্রভাবশালী রাজনীতিবিদদের তালিকায় টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক লন্ডনে এ বছরের প্রভাবশালী রাজনীতিবিদদের তালিকায় স্থান পেয়েছেন। শনিবার প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়েছে। লন্ডনভিত্তিক পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ড ২০১৯ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ওয়েস্টমিনস্টার ক্যাটাগরিতে টিউলিপ সিদ্দিক স্থান পেয়েছেন। প্রতি বছর লন্ডনে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নিয়ে ‘প্রোগ্রেস ১০০০’ নামে তালিকা প্রকাশ […]

» Read more

এক আলোকবর্তিকার নাম ফজলে হাসান আবেদ

ডা. জিয়া উদ্দিন আহমেদ: আবার আরেকটা সম্মান পেলেন বাংলাদেশের কৃতী সন্তান আন্তর্জাতিক ব্যক্তিত্ব স্যার ফজলে হাসান আবেদ। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে অনবদ্য অবদানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সম্মান ইয়াইদান পুরস্কার ও সোনার মেডেল পেয়েছেন। একে শিক্ষাক্ষেত্রের নোবেল পুরস্কার বলা হয়। সঙ্গে ৩৩ কোটি টাকাও পাবেন স্যার ফজলে হাসান আবেদ। সব সময়ের মতো দাতাদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তিনি ঘোষণা দিলেন, এর পুরো টাকাই […]

» Read more

ঢাবিতে সুযোগ পাওয়া সেই জমজ বোনের দায়িত্ব নিলেন ডিসি মামুনুর রশীদ

বাগেরহাট প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পাওয়া গরীব মেধাবী জমজ বোন সাদিয়া আক্তার সুরাইয়া ও নাদিরা ফারজানা সুমাইয়ার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদ। শনিবার (৫ অক্টোবর) দুপুরে সার্কিটে হাউসে ওই দুই শিক্ষার্থী ও তাদের মায়ের সঙ্গে কথা বলে এ আশ্বাস দেন ডিসি। এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, মোহাম্মাদ […]

» Read more

কথা বলা রোবট বানালেন গণ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মানুষের সঙ্গে কথা বলা, বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দেয়া, ভার্চুয়াল কাজে সহযোগিতা করাসহ বিভিন্ন সুবিধা সম্বলিত রোবট তৈরি করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শেষ বর্ষের ৬ শিক্ষার্থী। প্রায় ৪৭ হাজার টাকা (আনুমানিক) ব্যয়ে নির্মিত রোবটটির নাম দেয়া হয়েছে ‘মিরা’ (মোবাইল এন্ড ইন্টেলিজেন্ট রোবট ফর অ্যাডভান্সড অ্যাসিস্ট্যান্স)। গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম তৈরিকৃত […]

» Read more

জাপানের আত্মহত্যার বন ‘আওকিগাহারা’

ডেস্ক নিউজ: প্রতিবছর অনেক মানুষ একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আত্মহত্যা করে ভাবতেই কেমন যেন গা গুলিয়ে উঠে। হ্যাঁ এই রকম একটি স্থান জাপানে আছে। হনশু দ্বীপে অবস্থিত জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজির (১২ হাজার ৩৮৯ ফিট) উচু এই পাদদেশে রয়েছে সেই স্থান ‘আওকিগাহারা’ Aokigahara নামের একটি বন। ৩৫ বর্গ কিলোমিটারের এই বনটির অন্য নামও আছে। গাছপালার প্রাচুর্যের জন্য কেউ কেউ […]

» Read more

ভিসা ছাড়াই যাওয়া যাবে যে ৪০ দেশে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই ৪০টি দেশে যেতে পারবেন। এই দেশগুলোতে ভ্রমণ করতে কোনো ধরনের ভিসা লাগে না, কেবল পাসপোর্ট থাকলেই চলবে। সারা বিশ্বের ১০৭টি দেশের ওপর জরিপ চালিয়ে একটি মূল্যায়ন সূচক তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, চলতি বছরের শেষ প্রান্তিকে এসে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ৯৯ নম্বরে। পৃথিবীর বিভিন্ন […]

» Read more

‘দ্য হানড্রেড’ক্রিকেটে সাকিব-তামিমসহ বাংলাদেশের ৬জন

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার আসছে ক্রিকেটের নতুন সংস্করণ ১০০ বলের ক্রিকেট ‘দ্য হানড্রেড’। এই টুর্নামেন্টেও থাকছেন নামি দামি সব ক্রিকেটার। যাদের মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৬ জন। সাকিব আল হাসান যে এই নতুন ফরমেটের ক্রিকেটে খেলতে যাবেন, সেই খবর বেরিয়েছিল আগেই। এবার তার সঙ্গে খেলোয়াড় ড্রাফটে যুক্ত হলো আরও ৫টি নাম-তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান […]

» Read more

বিনা বিজ্ঞানী সমিতির সভাপতি ড. আব্দুল মালেক, সম্পাদক ড. হারুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতির (বিনাসা) নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে উদ্ভিদ প্রজনন বিভাগের ড. মো. আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি বিভাগের ড. মো. হারুন-অর-রশিদ মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে। বিকাল ৫টায় […]

» Read more
1 292 293 294 295 296 811