বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও বহিরাগত সংঘর্ষ: আহত অর্ধশত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীদের সাথে দফায় দফায় সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। বুধবার (৪ জুলাই) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ১০টায় শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে মানবন্ধন করে। এক পর্যায়ে তারা পিরোজপুর-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। […]

» Read more

বিশ্বকাপে মাটিতে পড়ে ১৪ মিনিট নষ্ট করেছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষের খেলোয়াড়েরর ট্যাকলে মাটিতে পড়ে গড়াগড়ি ও ব্যথায় কাতরানোর জন্য ‘অভিনেতা’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের চরম সমালোচনা হচ্ছে। মাঠের পারফরম্যান্সের চেয়ে তার ‘অভিনয়’ই আলোচনা-সমালোচনার বিষয় হয়ে উঠছে সমালোচকদের। পক্ষে-বিপক্ষে নেইমারকে নিয়ে আলোচনা চলছেই। ব্রাজিল দলের সেরা তারকা খেলোয়াড় হওয়ায় স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে কড়া পাহারায় রাখেন। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউলের শিকারও হয়েছেন পিএসজির এই তারকা। […]

» Read more

সরকারি খরচে খেলা দেখতে সচিবের রাশিয়া সফর!

ডেস্ক নিউজ: অভিজ্ঞতা অর্জনের জন্য রাশিয়া সফরে গিয়ে বাংলাদেশি সাংবাদিক দেখে স্ত্রী, ছেলে-মেয়ে ও সফরসঙ্গীদের নিয়ে দৌড়ে পালিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিলিপ কুমার। সাংবাদিক পরিচয় জানার পরই সচিব তার সঙ্গীদের নিয়ে কেনো পালালেন সেটা এখনো জানা যায়নি। তবে একটি সূত্রে জানা গেছে, তাদের এই সফরের মূল টার্গেট হলো রাশিয়ায় অনুষ্ঠিত চলমান বিশ্বকাপ ফুটবল খেলা দেখা। অভিজ্ঞতা অর্জনের কথা বলে […]

» Read more

বাকৃবিতে ‘পশু খাদ্যে রাইস ব্রান’ বিষয়ক আর্ন্তজাতিক সেমিনার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গবাদিপশুর একটি প্রিয় খাবার খড়। কিন্তু উন্নত জাতের ধান চাষে কমে যাচ্ছে খড়ের পরিমাণ। ফলে গবাদিপশুর বিকল্প খাবার হিসেবে রাইস ব্রান (চালের কুড়া) একটি অন্যতম উৎস। এতে প্রচুর পরিমান জৈব ভিটামিন, খনিজ ও এন্টি অক্সিডেন্ট রয়েছে। এই রাইস ব্রানকে ফার্মেন্টেশন (গাঁজন) করে তা শুকিয়ে প্রক্রিয়াজাতকরণ করলে এর ক্ষতিকর উপাদান কমবে এবং খাবারের গুণগত মান বাড়বে। বাংলাদেশ […]

» Read more

বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল, সমাবেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্টের কার্যালয় খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রফন্টের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে […]

» Read more

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক: এবারের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১৯ জুলাই (বৃহস্পতিবার)। শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বৃহস্পতিবার (৫ জুলাই) বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমানও বাংলানিউজকে নিশ্চিত করেছেন খবরটি। গত ২ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা […]

» Read more

জার্নালে পেপার আহব্বান

নিউজ ডেস্ক: International Journal of Natural and Social Science (IJNSS) জার্নালে আগষ্ট, ২০১৮ ইস্যুর জন্য পেপার আহব্বান করা হচ্ছে। IJNSS একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ইনডেক্সড জার্নাল। পেপার পাঠানো ঠিকানা: ই-মেইল editor.nssjournal@gmail.com অথবা অনলাইন http://ijnss.org/submit-manuscript/ পেপার পাঠানোর শেষ সময়: ২৫ জুলাই, ২০১৮ যোগাযোগ:  ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক ই-মেইল: mpsiddique77@gmail.com মোবাইল: ০১৭৮৫-২২২৫০৪

» Read more

জামিনে মুক্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) হাতে গ্রেফতার দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে মঙ্গলবার (৩ জুলাই) তাকে গ্রেফতার করার পর বুধবার (৪ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করা হয়। কোয়ালালামপুরের একটি আদালতে বুধবার নাজিবের বিরুদ্ধে আনা ফৌজদারি আইনে আনা তিনটি এবং একটি ক্ষমতার অপব্যবহারজনিত […]

» Read more

জাবিতে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের বিক্ষোভ-সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও নিপীড়ন, জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টায় জাবির শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় বিক্ষোভ মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়। এরপর সেটি ক্যাম্পাসের […]

» Read more

রোনালদোর জুভেন্টাসে যাওয়ার খবর গুজব

স্পোর্টস ডেস্ক: পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর এবার নতুন করে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ট্রান্সফার গুজব ছড়িয়ে পড়েছে। সিআর সেভেনের দল বদলের ইচ্ছার খবর নতুন নয়, নতুন এই খবরটি সামনে নিয়ে এসেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। তাদের দাবি, আগামী মৌসুমে জুভেন্টাসের জার্সিতে দেখা যাবে পর্তুগিজ তারকাকে। রিয়ালের হয়ে তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার পর থেকে রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জন […]

» Read more
1 361 362 363 364 365 811