ময়মনসিংহে ঘুষের টাকাসহ অডিটর আটক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ঘুষের টাকাসহ উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের হাসেন আলী নামের এক অডিটরকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিস থেকে তাকে আটক করা হয়। দুদকের ময়মনসিংহ কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তারাকান্দা উপজেলার রাউতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের কাছে তার স্কুলের শিক্ষকদের এরিয়ার বিলের টাকা দেয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ […]

» Read more

বাকৃবিতে প্রফেসর ড. মোতাহার হোসেন মন্ডলকে বিদায়ী সংবর্ধনা প্রদান

মো. আব্দুর রহমান, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্যারাসাইটোলজি বিভাগের সদ্য অবসর প্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মো. মোতাহার হোসেন মন্ডলকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৭ জুন) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন কনফারেন্স কক্ষে ওই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্যারাসাইটোলজি বিভাগ। প্যারাসাইটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাহ্সিন ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন […]

» Read more

নওগাঁয় তিন দিনব্যাপী আম মেলা শুরু

নওগাঁ প্রতিনিধি: ‘ফলের রাজা আম, আর আমের রাজা পোরশা’-এই স্লোগানে নওগাঁর পোরশায় তিন দিনব্যাপী আম মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলার নীতপুর থেকে সাইকেল র‌্যালি বের হয়। প্রায় ৮ কিলোমিটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সারাইগাছীতে আম মেলায় এসে শেষ হয়।  র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ […]

» Read more

দেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭২ বছর। ২০১৬ সালের হিসাবে এক বছরের ব্যবধানে গড় আয়ু বেড়েছে ৭ মাস ২০ দিন। ২০১৬ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭১ দশমিক ৬ বছর। বুধবার রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পোল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী […]

» Read more

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি অবসরের বয়সসীমা ৬৫ করার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সুপারিশ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। বুধবার (২৭ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবিএম ফজলে […]

» Read more

বাকৃবিতে গাং মাগুরের কৃত্রিম প্রজনন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিলুপ্তপ্রায় স্বাদু পানিতে গাং মাগুরের প্রজনন জীববিদ্যা ও কৃত্রিম প্রজনন প্রযুক্তির উপর খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ন্যাশনাল অ্যাগ্রিকালচার টেকনোলজি পোগ্রামের (এনএটিপি) প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শাহজাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান […]

» Read more

শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক: বড় প্রয়োজনের সময় জ্বলে উঠলেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপে টিকে থাকতে সেটাই যথেষ্ট ছিল না। পেনাল্টি থেকে গোল শোধ করে ঘুরে দাঁড়িয়েছিল নাইজেরিয়া। শেষ দিকে দারুণ গোল করে আর্জেন্টিনাকে শেষ ষোলোতে উঠিয়েছেন মার্কোস রোহো। ফ্রান্সের গতিময় খেলোয়াড়দের নিয়ে ভাবনায় মেসি বন্দনায় সাম্পাওলি হৃদয় দিয়ে খেলেছে মেসিরা: সাম্পাওলি শিষ্যদের সাহসী খেলার প্রশংসায় আর্জেন্টিনা কোচ আইসল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়াসেন্ত […]

» Read more

নেইমার পড়ে গেলেই মিলবে বিনামূল্যে মদ!

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের সেরা তারকা নেইমার বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারেননি। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল করলেও এর আগে অনেকগুলো সহজ সুযোগ মিস করেছেন এ পিএসজি তারকা। তবে বাজে খেলার চেয়েও নেইমার সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন হালকা স্পর্শেই তার মাটিতে পড়ে যাওয়ার জন্য। প্রথম দুই ম্যাচেই কখনো হালকা সংঘর্ষ কিংবা বিনা সংঘর্ষেই মাটিতে […]

» Read more

শিক্ষা প্রতিষ্ঠানে শেখ হাসিনার ১০০ ভাষণের বই সংগ্রহে রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাছাই করা একশটি ভাষণের সংকলিত বই সংরক্ষণে রাখতে দেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার (২৬ জুন) মাউশির সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, সংকলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিন্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন এবং জনকল্যাণমুখী কর্মসূচি বা পরিকল্পনার […]

» Read more

মুসলিম ভ্রমণের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা বহাল রাখলো সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারিকৃত মুসলিম নিষেধাজ্ঞার পক্ষে আবারও রায় দিলো দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমন নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্পের নির্বাহী আদেশ বহাল রাখা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় সাত মুসলিম প্রধান দেশ ইরান, লিবিয়া. সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া ও […]

» Read more
1 365 366 367 368 369 811