রোহিঙ্গাদের সহায়তায় ৪৮ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে ৪৮ কোটি ডলার অনুদানভিত্তিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার সংস্থাটি জানায়, রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, স্যানিটেশন ও সামাজিক নিরাপত্তায় এই অর্থ ব্যয় করা হবে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য খাতে আগের সহায়তার সাথে আরো ৫ কোটি ডলার অনুদানে অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বোর্ড। সব মিলিয়ে এ সহায়তার পরিমাণ […]

» Read more

বাদ পড়েও সন্তুষ্ট ‘তারকা কোচ’ আলিউ সিস

স্পোর্টস ডেস্ক: তারকা খেলোয়াড়দের ছাপিয়ে একজন কোচও যে বড় তারকা হয়ে উঠতে পারেন রাশিয়া বিশ্বকাপে সেই দৃষ্টান্ত স্থাপন করলেন সেনেগাল বস আলিউ সিস। জাপানের সাথে পয়েন্ট ও গোল ব্যবধানে সমান থাকার পরেও শুধু হলুদ কার্ড বেশি দেখার কারণে নক-আউট পর্বে যেতে পারেনি সেনেগাল। গতকাল তারা হেরেছে কলম্বিয়ার কাছে। তবে এই বিদায়ে হতাশ হলেও একেবারে অসন্তুষ্ট নন আলিউ সিস। তার মতে, […]

» Read more

আমের দাম কমে যাওয়ায় বিপাকে আম চাষিরা

নাটোর প্রতিনিধি: আমের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছে নাটোরের আম চাষিরা। অনেক চাষি জানিয়েছে, তারা উৎপাদন খরচ তুলতে পারছে না। বাগান মালিকরা ভালো জাতের আমের দাম ২০ টাকা কেজির বেশি না পেলেও লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। নাটোরের হাটে বাজারগুলোতে ১০ থেকে ৪০ টাকার মধ্যে বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে। কিন্তু বাগান মালিকরা বলছেন, আম বিক্রি করে শ্রমিক ও পরিবহন খরচ উঠছে […]

» Read more

পদ্মা সেতুতে বসলো পঞ্চম স্প্যান, দৃশ্যমান ৭৫০ মিটার

শরীয়তপুর জেলা প্রতিনিধি: এবার স্বপ্নের পদ্মা সেতুতে বসানো হলে পঞ্চম স্প্যান। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হয়। পঞ্চম স্প্যানটি বসানোর ফলে ৭৫০ মিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু। সেতু বিভাগ সূত্রে জানা যায়, শক্তিশালী একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে স্প্যানটি আনা […]

» Read more

মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হঠাৎ অসুস্থ ডিপজল

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার বিয়ে করেছেন। এই বিয়েকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে চলছে তার বাড়িতে আনন্দ-উৎসব। মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন ডিপজল। অসুস্থতার বিষয়ে ডিপজল জানান, ‘মেয়ের বিয়ের নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আমি অনেক ক্লান্ত, অসুস্থ হয়ে পড়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন।’ মেয়ে ও জামাইয়ের […]

» Read more

মৎস্য চাষীদের লাভবান করতে হবে, বিএফআরআই কর্মশালায় বক্তারা

মো. আরিফুল ইসলাম, বাকৃবিঃ মৎস্য চাষীদের লাভবান করতে হলে খাদ্যের দাম কমানো ও  বিদেশে মাছ ও মাছজাত পণ্য রপ্তানি করতে হবে। দেশের আমিষের ৬০ ভাগ চাহিদা পূরণকারী উৎস মৎস্য খাতের উন্নয়নে এবং মৎস্য চাষীদের লাভবান করতে হবে। মাছজাত পণ্য রফতানি করতে হবে। পাঙ্গাস, তেলাপিয়াসহ অন্যান্য চাষকৃত মাছ রফতানি না করলে অধিক উৎপাদন ব্যয় ও নিম্ন বাজার মূল্যের ফলে প্রান্তিক পর্যায়ে চাষীরা […]

» Read more

মাইকেল জ্যাকসনের বাবার মৃত্যু

বিনোদন ডেস্ক: পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসন আর নেই। তার মেয়ে লা টয়া জ্যাকসন, নাতি তাজ জ্যাকসন মাইক্রোব্লগিং সাইট টুইটারে খবরটি নিশ্চিত করেছেন। টার্মিনাল প্যানক্রিয়েটিক ক্যানসারে আক্রান্ত ছিলেন জো। এ জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৯ বছর। পশ্চিমা একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। জো জ্যাকসনের সন্তানদের প্রায় […]

» Read more

জয়পুরহাটে ২৫ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করল ‘জাকস ফাউন্ডেশন’

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে শিক্ষা, সাংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সঙ্গীত, ক্রীড়া ও সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জেলার ২৫ বিশিষ্ট ব্যক্তিকে আনুষ্ঠানিক ভাবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সার্কিট হাউজ মিলনায়তনে ‘জাকস ফাউন্ডেশন’ নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থা(এনজিও) এ সম্মাননা প্রদান করে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নুরুল আমীন দুদুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আ. ত. ম […]

» Read more

জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের বাধায় সিনেট অধিবেশন বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: উপাচার্যবিরোধী আওয়ামীপন্থী শিক্ষক ও সিনেটরদের একাংশের প্রতিরোধে বাতিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম বার্ষিক অধিবেশন। এই অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার গ্র্যাজুয়েট থেকে নির্বাচিত ২৫ সিনেটরের অভিষেক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সালের চূড়ান্ত ও ২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেট পেশ এবং তার ওপর আলোচনা হওয়ার কথা ছিল। এদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের বাধায় অধিবেশন পণ্ড হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপিপন্থী সিনেটররা। অপরদিকে সিনেট অধিবেশনে […]

» Read more

বাবা হতে যাচ্ছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক: ভক্তদের জন্য বড় ধরনের সুখবর দিলেন টাইগারদের গতি তারকা তাসকিন আহমেদ। বাবা হচ্ছেন তিনি। চিকিৎসকের বেধে দেয়া সময় অনুযায়ী অক্টোবরেই তার স্ত্রী সৈয়দ নাইমার কোল জুড়ে আসছে সন্তান। বৃহস্পতিবার (২৮) একান্ত আলাপকালে তিনি সু-সংবাদটি দিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া তিনি আমাদের এতো তাড়াতাড়ি সুসংবাদ দিয়েছেন। মাত্র ৯ মাস চলছে আমাদের বিয়ে হয়েছে। এর মধ্যেই […]

» Read more
1 364 365 366 367 368 811