বিডি জবসের প্রধান নির্বাহী মাসরুর আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের সবচেয়ে বড় ওয়েবসাইট বিডি জবসের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাসরুরকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার সকালে রাজধানীর কাওরান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রায় দেড় যুগ আগে একেএম ফাহিম মাসরুর বিডিজবস.কম […]

» Read more

শাবিতে ৪ দিনব্যাপী বিজ্ঞান উৎসব শুরু

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) চার দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব-২০১৮’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’র উদ্যোগে আয়োজিত এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই উৎসব আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহম্মদ শফিকুল ইসলাম, গৌতম […]

» Read more

রাবি শিক্ষক রেজাউল হত্যা: ২ বছরেও গ্রেফতার হয়নি ‘মূল পরিকল্পনাকারী’

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার দুই বছর হচ্ছে গত (২৩ এপ্রিল)।  ২০১৬ সালের এই দিন সকালে নগরীর শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে  ৫০ গজ দূরে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় তাকে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার ‘মূল পরিকল্পনাকারী’ শরিফুল ইসলামকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।  তাকে পলাতক রেখেই আগামী […]

» Read more

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির শপথ নিলেন আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. আবদুল হামিদ। দেশের ইতিহাসে তিনিই প্রথম টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা৪৪ মিনিটে বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। সংবিধানে সর্বোচ্চ দু’বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটিই হবে […]

» Read more

‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান। তিনি জানান, আগামী বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ায় তিনদিনের সফরের সময় নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী সিডনিতে এই পুরস্কার গ্রহণ করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশটিতে সফরে থাকবেন […]

» Read more

সানিয়া-মালিক পরিবারে আসছে নতুন অতিথি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার ঘর আলোকিত করতে আসছে নতুন অতিথি। খুব দ্রুতই সন্তানের বাবা-মা হচ্ছেন এ দম্পতি। নিজের ইন্সটাগ্রাম পেজে এমন সুখবর দিলেন সানিয়া নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে একটি ছবি শেয়ার করে সানিয়া ক্যাপশনে লিখেন, ‘#বেবিমির্জামালিক’ চলতি বছরের শুরুতে সানিয়া তাদের অনাগত সন্তানের ডাকনাম রাখেন, ‘মির্জা মালিক’। তিনি বলেছিলেন, ‘আজ আমি আপনাদের […]

» Read more

মৃত রাজীবের দুই ভাইয়ের দায়িত্ব নিলেন অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক: কথা রাখলেন চিত্রনায়ক-প্রযোজক ও দেশের বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল। রাজধানীতে দুই বাসের চাপায় প্রথমে হাত হারানো ও পরে মৃত্যুবরণ করা তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের ছোট দুই ভাই মেহেদি হাসান ও আবদুল্লাহর দায়িত্ব নিলেন তিনি। রবিবার সাভারের হেমায়েতপুরে অনন্ত জলিলের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান এজেআই গ্রুপের কার্যালয়ে রাজীবের ছোট দুই ভাইকে ডেকে নেন তিনি। এ সময় তাদের সঙ্গে উপস্থিত […]

» Read more

স্ত্রীর মামলায় কারাগারে মডেল আসিফ রহমান

বিনোদন ডেস্ক: স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম এ আদেশ দেন। সরকারি কৌঁসুলি আলী আকবর সাংবাদিকদের জানান, আসামি কাজী আসিফকে সোমবার গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক আগামী ২৫ এপ্রিল জামিন শুনানির জন্য দিন […]

» Read more

গ্রুপ সেরা হয়ে সেমি ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার মালদ্বীপের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৩-০ সেটে জিতে নিয়েছে হরোশিত বিশ্বাসরা। ফলে গ্রুপ সেরা হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। এদিন তিন সেটের একটিতেও স্বাগতিক বাংলাদেশের কাছে পাত্তা পায়নি মালদ্বীপ। […]

» Read more

রাবির হাজারো শিক্ষার্থীর অভিভাবক ‘সু-পুত্র’ প্রাধ্যক্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় জীবনে হলের প্রাধ্যক্ষ হাজারো শিক্ষার্থীর অভিভাবক। এর একজন বন্ধুবৎসল প্রাধ্যক্ষ হল লাইফটাকে কতটা রঙিন করে দিতে পারেন তা করে দেখিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ আমিনুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই সহযোগী অধ্যাপক দায়িত্ব নেয়ার পরেই পাল্টে গেছে হলের পরিবেশ। তার কাজে প্রশংসা করে খোদ উপাচার্য এম আব্দুস সোবহান বলেছেন, ‘আমি আমীর আলী হলে […]

» Read more
1 386 387 388 389 390 811