ফরিদপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে পেঁয়াজ বীজ উৎপাদন হাজার মেট্রিকটন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেঁয়াজ বীজ চাষিরা এরই মধ্যে ফসলটি ঘরে তুলেছেন। সংগ্রহের প্রায় শেষ পর্যায়ে রয়েছেন তারা। জানা গেছে, চলতি মৌসুমে ফরিদপুর অঞ্চলে আড়াই হাজার হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় জেলার অনেকেই এখন পেঁয়াজ বীজের আবাদে আগ্রহী হয়ে উঠেছেন। ফরিদপুর […]

» Read more

মেসির হ্যাটট্রিকে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা

স্পোর্টস ডেস্ক: লা করুনার মাঠে চ্যাম্পিয়ন হতে বার্সেলোনার দরকার ছিল কেবল এক পয়েন্টের। কিন্তু লা লিগার ১৮তম দলকে ২-৪ গোলের ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ২৫তম বারের মত স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। ফলে এক মৌসুম পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছ থেকে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করলো ভালভার্দের দল। লিগে কোন ম্যাচ না হেরেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অনন্য […]

» Read more

পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন সংক্রান্ত বিতর্কের জেরে পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড। ২৯ এপ্রিল, রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে ফোন করে নিজের পদত্যাগের কথা জানান অ্যাম্বার রাড। ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘উইন্ডরাশ জেনারেশন’ অভিবাসন সংক্রান্ত বিতর্কে পদত্যাগ করতে বাধ্য হন রাড। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ব্রিটেনের শ্রমিক ঘাটতি কমাতে কিছু ক্যারিবিয়ান অভিবাসীদের সেদেশে আনা হয়। তাদেরকেই বলা হয় […]

» Read more

পবিপ্রবি’তে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস’১৮ পালিত

পবিপ্রবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশালের বাবুগঞ্জস্থ এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসন অনুষদের ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ) এর উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস’২০১৮ পালিত হয়েছে। ২৮ এপ্রিল, ২০১৮ ইং সকাল ০৯ ঘটিকায় বেলুন উড়িয়ে ০৩ দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় মাননীয় উপ-উপাচার্য  প্রফেসর মোহাম্মদ আলী, এনিমেল সায়েন্স এন্ড […]

» Read more

‘প্রতি বছর উদ্ভব হয় নতুন পাঁচটি রোগের’

বাকৃবি প্রতিনিধি: পৃথিবীতে প্রতি বছর নতুন পাঁচটি রোগের উদ্ভব হয়। যার তিনটিই আসে প্রাণী থেকে। প্রাণি চিকিৎসার অব্যবস্থাপনার কারণেই এটি হচ্ছে বলে জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এ এইচ এম নাজমুল হুসাইন নাজির। শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবসের মূল প্রতিবাদ্য বিষয় ‘দ্য রোল অফ ভেটেরিনারি প্রফেশন ইন সাসটেইনঅ্যাবল ডেভোলোপমেন্ট টু ইনপ্রুভ লাইভলিহুডস, […]

» Read more

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যে খাবার এড়িয়ে চলবেন

নিউজ ডেস্ক: আপনার যদি উচ্চ রক্তচাপ নির্ণয় হয়ে থাকে, তাহলে তা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কারণ, উচ্চ রক্তচাপ দীর্ঘস্থায়ী এবং কার্ডিওভাসকুলার রোগের প্রবণতা বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপ প্রধানত অনিয়মিত জীবনধারার কারণে হয়ে থাকে। অ্যালকোহল, মানসিক চাপ, বিরতিহীন কাজ, অস্বাস্থ্যকর খাবার এবং ব্যায়ামের অভাবও দায়ী। এ কারণে উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের ওষুধ সেবনের পাশাপাশি কিছু খাবার এড়িয়ে চলা উচিত। প্রক্রিয়াজাত মাংস: প্রক্রিয়াজাত মাংসে […]

» Read more

শিক্ষক নিয়োগে বয়সসীমা ৩৫ হচ্ছে: শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আসছে বয়সসীমা। সর্বোচ্চ ৩৫ বছর বয়সের পর কেউ আর শিক্ষক হতে পারবেন না। আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে কোনো বয়সসীমা ছিল না। ফলে ৪০-৪৫ বা তার চেয়ে বেশি বয়সীরাও শিক্ষক হতে পারতেন। এই বয়সসীমা বাস্তবায়িত হলে শিক্ষক নিবন্ধনের সনদ থাকলেও ৩৫ বছর বয়সের পর কেউ নিয়োগ পাবেন না। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আদালতের […]

» Read more

২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ইনিয়েস্তা

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার জার্সিতে মাঝমাঠে বল নিয়ে তার শৈল্পিক কারিকুরি ঘোর বিরোধীদেরও মুগ্ধ করতো। গত ২২টি বছর বার্সেলোনার মাঝমাঠে সফল ও নির্ভরযোগ্য একজন মিডফিল্ডার ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। লম্বা পথ পাড়ির পর চোখের জলে এবার প্রিয় ঠিকানা ন্যু ক্যাম্পকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী এ তারকা। মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন ইনিয়েস্তা। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে সে কথা আনুষ্ঠানিকভাবে […]

» Read more

বুয়েট ছাত্রলীগের নয়া কমিটি: সভাপতি সানী, সম্পাদক রাসেল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার জামী-উস সানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান রাসেল। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ১৯ এপ্রিল বুয়েট ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। […]

» Read more

শান্তি আর পরমাণু নিরস্ত্রীকরণ মতৈক্যে দুই কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু নিরস্ত্রীকরণে মতৈক্যে পৌঁছেছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই প্রেসিডেন্ট কিম জং-উন ও মুন জে-ইন। পাশাপাশি প্রায় সাড়ে পাঁচ দশক আগে শেষ হওয়া কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক অবসানে এবং সংঘাতের পথ বন্ধ করতে চলতি বছরই শান্তি চুক্তি করার বিষয়ে একমত হয়েছেন তারা। শুক্রবার (২৭ এপ্রিল) দু’দেশের সীমান্তবর্তী গ্রাম ‘পানমুনজমে’ দুই প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠকের পর এক যৌথ ঘোষণায় এ কথা […]

» Read more
1 384 385 386 387 388 811