বাকৃবি সাংবাদিক সমিতির নয়া কমিটি: সভাপতি সাগর, সম্পাদক নাজিব

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সভাপতি পদে (দৈনিক প্রথম আলো) শাহীদুজ্জামান সাগর এবং সাধারণ সম্পাদক পদে (দৈনিক ইত্তেফাক) নাজিব মুবিন নির্বাচিত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সদ্য বিদায়ী সভাপতি এস এম আশিফুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সংগঠনটির সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীনু […]

» Read more

২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করবে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ থেকে যে রোহিঙ্গা মুসলিম ও হিন্দু শরণার্থী মিয়ানমারে ফিরবেন তাদের আশ্রয়ের জন্য একটি শিবির নির্মাণের কাজ আগামী সপ্তাহে শেষ হবে। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই এ শিবিরের কাজ শেষ হবে। গত ২৫ আগস্ট রাখাইনে শুরু হওয়া দেশটির সেনাবাহিনীর রক্তাক্ত অভিযান, জ্বালাও-পোড়াওয়ে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে […]

» Read more

সাকিব-তামিমে জিম্বাবুয়েকে সহজেই হারালো টাইগাররা

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই বড় জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী মাশরাফিবাহিনী। সোমবার মিরপুরে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফির টিম বাংলাদেশ। সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৮.৩ ওভারেই ১৭১ রান তুলে নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তামিম আর এনামুল হক বিজয়ের শুরুটা খারাপ হয়নি। ৪ ওভারে ৩০ রান তুলেন এ যুগল। এরপরই আঘাত সিকান্দার রাজার। চড়াও হয়ে খেলতে গিয়ে […]

» Read more

আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী বছর থেকে সমন্বিত বা গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এখন এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে কার্যপত্র তৈরি করতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে প্রথম […]

» Read more

আবারও কলকাতায় পুরস্কৃত জয়া

বিনোদন ডেস্ক: কলকাতার সিনেমা দিয়ে বাজিমাত করেই চলেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের প্রশংসা, নির্মাতাদের আস্থা অর্জনের পাশাপাশি নানা পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি। সম্প্রতি পেলেন ‘জি সিনে অ্যাওয়ার্ড’। এবার জয়াকে পুরস্কৃত করলো পশ্চিমবঙ্গের চলচ্চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন (ডব্লিউবিএফজেএ)। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ ছবির জন্য ২০১৭ সালে কলকাতার সেরা অভিনেত্রী হিসেবে (জনপ্রিয়) পুরস্কার পেলেন বাংলাদেশের এ অভিনেত্রী। এ ছবিতে জয়ার বিপরীতে ছিলেন […]

» Read more

দেশের ২৭তম গ্যাসক্ষেত্র ভোলার ভেদুরিয়ায়

নিউজ ডেস্ক: ভোলার ভেদুরিয়ায় দেশের ২৭তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার মন্ত্রিসভাকে এ বিষয়টি অবহিত করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘একটা সুসংবাদ মন্ত্রিসভাকে অবহিত করা হয়। সেটা হল […]

» Read more

বাকৃবিতে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও টেনিস প্রতিযোগিতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ওই প্রতিযোগিতায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীদের অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, […]

» Read more

৩৩ বছর আগে মারা গেছেন স্টিফেন হকিং!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: বিশ্বের খ্যাতিমান পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংবেঁচে নাই। ১৯৮৫ সালেই মৃত্যু হয় তার। কিন্তু হকিংয়ের মত দেখতে একজনকে দেখিয়ে বলা হচ্ছে তিনি বেঁচে আছেন। ‌কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর থিওরিটিকাল কসমোলজির পরিচালক স্টিফেন হকিংকে নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করেছে একদল ষড়যন্ত্রতত্ত্ববিদ। গত ৮ জানুয়ারি বহু সম্মানে সম্মানিত এই বিজ্ঞানীর ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। অথচ এরমধ্যে দাবি করা হচ্ছে আসল স্টিফেন হকিং […]

» Read more

দেশের দীর্ঘতম ভাসমান সেতুর কারিগর রবিউল

নিজস্ব প্রতিবেদক: অভাব-অনটনের কারণে মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। পুঁথিগত বিদ্যার জোর তেমন নেই। তাতে কী মেধার জোর তো আছে। এই মেধা আর চেষ্টার জোরেই তিনি তৈরি করে ফেললেন দেশের দীর্ঘতম ভাসমান সেতু। স্বশিক্ষিত এই প্রকৌশলীর নাম রবিউল ইসলাম। তিনি যে কাজটি করেছেন, তার খবর অনেকের জানা। বলছিলাম গ্রামবাসীর উদ্যোগে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা গ্রামে ভাসমান সেতুটির কথা। প্লাস্টিকের ড্রামের […]

» Read more

জাবিতে নাট্যাচার্য সেলিম আল দীনের ১০ম প্রয়াণ দিবস পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত নাট্যাচার্য ও গবেষক সেলিম আল দীনের ১০ম মহাপ্রয়াণ দিবস পালন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের (পুরাতন) সামনে থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে একটি স্মরণ শোভাযাত্রা বের হয়। স্মরণ শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। শোভাযাত্রাটি সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের […]

» Read more
1 433 434 435 436 437 811