ছয় মাস নিষিদ্ধ হতে পারেন সাব্বির!

স্পোর্টস ডেস্ক: প্রথমে শোনা গিয়েছিল এনসিএলের শেষ রাউন্ডের ম্যাচে এক দর্শককে মারধর করেছেন সাব্বির। পরে আরও জানা যায় শুধু দর্শকের সঙ্গেই না, ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন জাতীয় দলের এই তারকা। আর এই দুই অপরাধে এবার বড় শাস্তিই পেতে যাচ্ছেন তারকা এই ক্রিকেটার। এমনটাই জানিয়েছেন বিসিবির শৃঙ্খলা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল। শেখ সোহেল বলেন, ‘সাব্বিরের বিষয়টি নিয়ে আমরা […]

» Read more

বাজারে হুয়াওয়ের কৃত্রিম বুদ্ধিমত্তার স্মার্টফোন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: উৎসবমূখর পরিবেশে রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্বের সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসম্পন্ন ফ্ল্যাগশিপ ডিভাইস মেট টেন প্রো দেশের বাজারে উন্মোচন করল নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ হার্ডওয়্যার, কিরিন ৯৭০ চিপসেট ও ইএমইউআই ৮.০-এর সমন্বয়ে মেট টেন প্রো বর্তমান বিশ্বের সবচেয়ে অভিনব এবং ক্ষমতাসম্পন্ন ডিভাইস। গত অক্টোবর মাসে জার্মানিতে বিশ্ব বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় মেট টেন […]

» Read more

আজীবন নিষিদ্ধ হলেন অনন্য মামুন

বিনোদন প্রতিবেদক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক অনুষ্ঠানে অংশ নিতে গত ২২ ডিসেম্বর বাংলাদেশের শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা দেশটির রাজধানী কুয়ালালামপুর গিয়েছিলেন। পরদিন ‘বাংলাদেশি নাইট’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তারা। কিন্তু অনুষ্ঠানের আড়ালে আদম ব্যবসা করা হচ্ছে বলে অভিযোগ করে মালয়েশিয়া পুলিশ। এ জন্য পরিচালক অনন্য মামুনকে আটক করে স্থানীয় পুলিশ। জানা গেছে, এ অভিযোগে মামুনের সহযোগী শ্যামসহ আরো […]

» Read more

১ জানুয়ারি ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮ (ডিআইটিএফ)। রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি, সোমবার থেকে এ মেলা শুরু হবে। চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মেলার উদ্বোধন করবেন। দেশের বাণিজ্য প্রসারে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) যৌথ […]

» Read more

বাকৃবিতে ৮ম ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কর্তৃক দেশব্যাপী আয়োজিত অষ্টম ফিজিক্স অলিম্পিয়াড ২০১৮ এর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজে ময়মনসিংহ বিভাগের ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় কেবি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে […]

» Read more

তৃতীয়বারের মত গ্লোব সকার অ্যাওয়ার্ড রোনালদোর

স্পোর্টস ডেস্ক: ২০১৭ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে তৃতীয়বারের মত এই পুরস্কার জিতলেন তিনি। সেরা কোচ হয়েছেন রিয়ালেরই জিনেদিন জিদান। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গ্লোব সকার অ্যাওয়ার্ডে রিয়ালেরই জয়জয়কার। রোনালদো ও জিদানের সঙ্গে সেরা ক্লাবের পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগা হয়েছে পেয়েছে সেরা লিগের স্বীকৃতি। […]

» Read more

একই মঞ্চে গাইবেন বাবা-ছেলে

বিনোদন ডেস্ক: থার্টি ফার্স্ট নাইটে বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রামের প্রথম পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ। এদিন রেডিসনের মোহনা হলে গান আর নৃত্যের ঝড় তুলবে জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ এবং পাওয়ার ভয়েস তাসনিম আনিকা। এ ছাড়াও ড্যান্স পারফরম্যান্স করবে চট্টগ্রামের জনপ্রিয় হিপহপ স্ট্রিট ড্যান্সগ্রুপ ‘ওটু’। হোটেল রেডিসনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার জাফরিন খান […]

» Read more

সবচেয়ে বেশি আয় করা ফুটবলার লিও মেসি!

স্পোর্টস ডেস্ক: ব্যক্তিগত সাফল্যে ২০১৭ সালটা ভালই কেটেছে লিওনেল মেসির। দেশ আর্জেন্টিনা ও ক্লাব বার্সেলোনা, দুই জায়গাতেই দুর্বার গতিতে ছুটেছেন ৩০ বছর বয়সী এই ফুটবল জাদুকর। বছরজুড়ে বার্সেলোনার এই আর্জেন্টাইন প্রাণভোমরার আয়টাও চোখ কপালে তুলে দেয়ার মতো। ২০১৭ সালে ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের পাশাপাশি ল্যাটিন অঞ্চলে সবেচেয়ে বেশি আয় করা ব্যাক্তিটির নামও লিওনেল মেসি। চলতি বছরের জুন […]

» Read more

বছরের প্রথম দিনে বিতরণে প্রস্তুত সাড়ে ৩৫ কোটি বই

নিজস্ব প্রতিবেদক: প্রতিবারের মতো নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে প্রস্তুতি শেষ করেছে সরকার। ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসবের মধ্য দিয়ে ৪ কোটি ৪২ লাখ ৪ হাজার ১৯৭ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেয়া হবে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই। এর আগে আগামী শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ […]

» Read more

শনিবার পবিত্র ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’

ধর্ম ডেস্ক: পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমযথাযোগ্য মর্যাদায় শনিবার (৩০ ডিসেম্বর) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপন করা হবে। বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারো-এর ফাতেহা শরিফকে বোঝায়। এ দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মিলাদ […]

» Read more
1 440 441 442 443 444 811