শাবিপ্রবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযথ মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় দিবসটি উপলক্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের […]

» Read more

একফোঁটা রক্ত পরীক্ষায় শনাক্ত হবে ক্যান্সার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে বহু মানুষ প্রাণ হারাচ্ছে। প্রাথমিক অবস্থাতেই যেন ক্যান্সার শনাক্ত করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি চীনের একদল বিজ্ঞানী মাত্র একফোঁটা রক্ত পরীক্ষা করে রোগীর শরীরে থাকা টিউমার বা ক্যান্সারের অস্তিত্ব চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। খবর চায়না ডেইলির। লু ই্য়ং ঝাঙ এর নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

এসএসসি পরীক্ষার ফল বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পবিার। বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফল পাওয়া যাবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল জানা যাবে। যেভাবে জানা যাবে […]

» Read more

দেশে প্রথম হিমায়িত ভ্রুণ থেকে জন্ম নিল দুই ভেড়া শাবক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো হিমায়িত ভ্রুণ (ফ্রোজেন এমব্রায়ো) থেকে বাচ্চা উৎপাদনে সাফল্য পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। এই সাফল্যের ফলে গরু, ভেড়ার ভ্রূণ সংরক্ষণ করে এখন বছরে ৮ থেকে ১০টি বাচ্চা উৎপাদন করা সম্ভব হবে। গবেষকেরা ভ্রূণ উৎপাদন, সংরক্ষণ এবং প্রতিস্থাপনে পুরোপুরি সফল হয়েছেন। দারিদ্র দূরীকরণের মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ সম্পদ সেক্টর অত্যন্ত কার্যকরী ও অগ্রণী […]

» Read more

দ. কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় তাদের স্থাপিত থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বিতর্কিত এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যবহার করা সম্ভব হবে। তবে পুরো কার্যক্ষমতা প্রয়োগে আরো কয়েক মাস লাগে যাবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনায় ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্রের মোতায়েন যুদ্ধজাহাজ […]

» Read more

‘একজন’ সত্যজিৎ ও বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায় এক কিংবদন্তি নাম। পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে। ছবি, ক্যালিগ্রাফি, বইয়ের প্রচ্ছদ, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনি, তথ্যচিত্র, সংগীত-কোথায় তার পদাঙ্ক নেই? এমনকি ছবির চিত্রনাট্য থেকে সংগীত সব জায়গায় যাঁর বিচরণ। আজ এই বাংলা চলচ্চিত্রের পথিকৃতের জন্মদিন। তিনি ১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণ করেন। আজ তার ৯৬তম জন্মবার্ষিকী। বাংলা ভাষা, […]

» Read more

কাশ্মীর নিয়ে এরদোয়ানের প্রস্তাবে মোদির না

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সমস্যা সমাধানে বহুপাক্ষীক আলোচনার যে প্রস্তাব তুরস্ক দিয়েছিল, তা প্রত্যাখান করেছে ভারত। বিবিসি ও হিন্দুস্তান টাইমসের অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ মুহূর্তে দুদিনব্যাপী সফরে ভারতে আছেন। সফরের আগে এ সপ্তাহের শুরুতে এরদোয়ান মন্তব্য করেন, কাশ্মীর বিষয়ে ভারত-পাকিস্তান দু-দেশেরই উচিত বহুপাক্ষিক আলোচনার ওপর জোর দেওয়া। কিন্তু ভারত বলছে, শুধু ইসালামাবাদ […]

» Read more

তিন দিনেই ৫৪০ কোটির রেকর্ডে ‘বাহুবলি ২’

বিনোদন ডেস্ক: নিজের রেকর্ড প্রতিদিন ভাঙছে বক্স অফিসের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বাহুবলি ২’। মুক্তির তিন দিনেই যাবতীয় রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বজুড়ে এর আয় দাঁড়িয়েছে ৫৪০ কোটি রূপি। নতুন ইতিহাস গড়ে ‘বাহুবলি-২’ হাজারির ক্লাব খুলে তাকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস সংশ্লিষ্টরা। প্রথম দিনেই এর আয় ছিল ১২১ কোটি। শুধু হিন্দি ভার্সনের আয়ই প্রথম দিন হয় প্রায় ৪০ […]

» Read more

নাটোরে কৃষকের সাথে ধান কাটলো ছাত্রলীগ

নাটোর প্রতিনিধি: হঠাৎ উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নাটোরের চলনবিলে তলিয়ে গেছে প্রায় ১৫’শ হেক্টর জমির পাকা-আঁধাপাকা ধান। চোখের সামনে কষ্টের ফসল পানির নিচে তলিয়ে গেলেও কিছুই করতে পারছে না কৃষকরা। শুধু বোরো ধান নয়, অসময়ের পানিতে বাদাম, ভুট্টা সহ অন্যান্যে ফসল পানিতে ডুবে গেছে। এদিকে, তীব্র শ্রমিক সংকটের কারণে পাকা ধানগুলো ঘরে তুলতে পারছেনা কৃষকরা। যে কয়জন শ্রমিক […]

» Read more

উজানের ঢলে ডুবছে কৃষকের স্বপ্ন

তানোর প্রতিনিধি: যে সময় কৃষক নতুন ফসল ঘরে তোলার কথা, সে সময় রাজশাহীর তানোর উপজেলার শিবনদীর বিলকুমারী বিলে চোখের সামনে উজানের ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে কাচা-পাকা ফসল। এ যেন সম্পদহানী নয়, গরীব খেটে খাওয়া মানুষের স্বপ্নভঙ্গ। আর সে স্বপ্ন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তানোরের প্রান্তিক কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তানোরে প্রায় ১৪ হাজার ৮৫৬ […]

» Read more
1 510 511 512 513 514 811