দেখে নিন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর ঠিক থাকলেও চূড়ান্ত ছিল না ম্যাচের সময়সূচি। অবশেষে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়েছে পূর্ণাঙ্গ সময়সূচি। শুক্রবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে জানানো হয়েছে, দুই টেস্ট, তিন ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন মাশরাফি-সাকিব-মুশফিকরা। আগামী সাত মার্চ টেস্ট […]

» Read more

পাবনায় বারি-১৫ জাতের সরিষার সফল উৎপাদন

পাবনা প্রতিনিধি: পাবনায় বারি-১৫ জাতের সরিষার সফল উৎপাদন হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ সরিষায় স্বল্পমেয়াদে বেশি ফলন পাওয়ায় কৃষকের মাঝে পড়েছে ব্যপক সাড়া। আগামীতে এ সরিষার ব্যপক উৎপাদনে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা অনেকটাই কমে যাবে বলে মত সংশ্লিষ্টদের। ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে পাবনায় ২০০টি প্লটে বারি-১৫ জাতের সরিষার পরীক্ষামূলক উৎপাদন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্বল্পসময়ে বিনা চাষে আবাদযোগ্য উচ্চ […]

» Read more

চিত্রনায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন প্রতিবেদক: আজ ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে তুমুল জনপ্রিয় এই অভিনেতা আকস্মিকভাবে না ফেরার দেশে পাড়ি জমান। দিনটির স্মরণে আজ মান্না ফাউন্ডেশন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান শেলী মান্না জানিয়েছেন, ‌‌‌‌`রাজধানীর উত্তরার বাসায় মান্নার জন্য কোরআন খতম ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেল থেকে মিলাদ ও আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।` […]

» Read more

ঢাবির অধিভুক্ত হলো রাজধানীর সাত সরকারি কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছে রাজধানীর সাতটি সরকারি কলেজ। এখন থেকে ওই কলেজগুলোর শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সকল কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়টি। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সাতটি সরকারি কলেজের অধ্যক্ষদের এক সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া […]

» Read more

ভালোবাসা দিবসেই ১১ কোটি টাকার ফুল বিক্রি!

যশোর প্রতিনিধি: এবারের ভালোবাসা দিবস উপলক্ষে ‘ফুলের রাজধানী’ যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে প্রায় ১১ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে সরবরাহ হয়েছে এসব ফুল। সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের আগে সোমবার পর্যন্ত প্রায় ১১ কোটি টাকার ফুল সরবরাহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে […]

» Read more

স্মৃতিসৌধে নতুন নির্বাচন কমিশনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিইসি নুরুল হুদার নেতৃত্বে কমিশনের সদস্যরা সাভারে যান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শোকবইতে স্বাক্ষর করেন। অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন সিইসি। গতকাল বিকালে সিইসি ও চারজন কমিশনার শপথ নেন। […]

» Read more

তামাক চাষ ছাড়ছেন কৃষকরা

ঝিনাইদহ প্রতিনিধি: শারীরিক সমস্যার কারণে উল্লেখযোগ্যভাবে তামাক চাষে আগ্রহ হারাচ্ছে ঝিনাইদহের তামাক চাষীরা। ঝিনাইদহ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ছয় উপজেলায় ২০১৩-২০১৪ সালে ১৩৭০ হেক্টর, ২০১৪-২০১৫ সালে ৯২৫ হেক্টর তামাক চাষ হয়েছে ঝিনাইদহের ছয়টি উপজেলায়। কিন্তু, ২০১৫-২০১৬ সালে পাঁচটি উপজেলায় ৭৯৫ হেক্টর ও ২০১৬-২০১৭ সালে ৬৬০ হেক্টর তামাক চাষ হয়েছে ঝিনাইদহে। এর মধ্যে সদর উপজেলায় ৩৫০ হেক্টর, কালীগঞ্জ উপজেলায় […]

» Read more

শাহরুখের বিরুদ্ধে চা বিক্রেতার মামলা!

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করেছেন বিক্রম সিং নামে ভারতের রাজস্থানের কোটা রেল স্টেশনের এক চা বিক্রেতা। সরকারি সম্পত্তি নষ্ট, বিশৃঙ্খলা সৃষ্টি এবং বেআইনি জমায়েতের অভিযোগে কোটার রেলওয়ে থানায় শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টির তদন্তের জন্য কোটা জিআরপি–কে নির্দেশ দেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া। সম্প্রতি ‘রইস’ ছবির প্রচারণার কাজে ট্রেনে করে মুম্বাই থেকে দিল্লি […]

» Read more

আরো ৬০টি নতুন গ্রহের সন্ধান পেল জ্যোতির্বিদরা!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: বিশ্বের জ্যোতির্বিদদের একটি দল সম্প্রতি ৬০টি নতুন গ্রহ খুঁজে পেয়েছে যা নক্ষত্রের চতুর্দিকে ঘুরে। পৃথিবীর সৌরমন্ডলের মতো তাদেরও সৌরমণ্ডল রয়েছে। এর মধ্যে একটি গ্রহ পাথর বিশিষ্ট এবং দেখতে যেন পৃথিবীর মতো। সেই বিশেষজ্ঞ দলের সাথে সংশ্লিষ্টরা আরও ৫৪টি গ্রহের প্রমাণ পেয়েছে। সব মিলিয়ে সম্ভাব্য নতুন দুনিয়ার সংখ্যা হলো ১১৪টি। গ্লিজ ৪১১১ বি নামে একটি গ্রহ বিশেষ মনোযোগ আকর্ষণ […]

» Read more

বাংলাদেশ সফরে আসছেন সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক: চলতি ফেব্রুয়ারির শেষে অথবা আগামী মার্চের প্রথম দিকে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র খবরটি নিশ্চিত করেছে। তবে সৌদি বাদশাহর সফরের তারিখ সঠিক সময়ে জানানো হবে বলে জানিয়েছে ওই সূত্র। সূত্রটি জানায়, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের বাংলাদেশ সফর বাংলাদেশের জন্য আনন্দের। […]

» Read more
1 549 550 551 552 553 811