জমকালো আয়োজনে চলছে বাকৃবির পশুপালন অনুষদের র‌্যাগ ডে

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ২০১২-১৩ শিক্ষা বর্ষের (৪৯ তম ব্যাচ) শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান বা র‌্যাগ ডে চলছে অত্যন্ত জমকালো আয়োজনে। যানা যায়, ১৪ ফেব্রুয়ারী দিবাগত রাত থেকে শুরু হলেও এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ ১৫ই ফেব্রুয়ারী, দুপুর ১২ টায়। কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি এবং উক্ত অনুষদের ডীন […]

» Read more

ঢাকায় চতুর্থ রোলবল বিশ্বকাপ শুরু শুক্রবার

খেলাধুলা ডেস্ক : আগামী শুক্রবার পর্দা উঠবে চতুর্থ রোলবল বিশ্বকাপ-২০১৭ এর। এবারের এই আসরের আয়োজক বাংলাদেশ। রোলবল বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি দেশ অংশ নিতে যাচ্ছে। মহিলা ও পুরুষ বিভাগে মোট ৪০টি দেশ অংশ নিবে। ৪০টি দেশের পুরুষ দল ৩৯টি এবং মহিলা দল ২৭টি। এর মধ্যে স্লোভেনিয়া শুধু মহিলা দল পাঠিয়েছে। ১৭ তারিখ শুরু হয়ে এই প্রতিযোগিতা ২৩ ফেব্রুয়ারি ফাইনাল […]

» Read more

রপ্তানিতে প্লাস্টিক পণ্যের অবস্থান ১২ -শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রতিবছর বাংলাদেশ থেকে প্লাস্টিকের তৈরি পণ্যের প্রচ্ছন্ন রপ্তানির পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। এ খাতে সরাসরি রপ্তানি হচ্ছে ১ হাজার কোটির বেশি টাকার পণ্য। আমাদের রপ্তানির তালিকায় প্লাস্টিক পণ্যের অবস্থান ১২। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ১২তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

» Read more

শাসকগোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের নতুন প্রধান হলেন ইয়াহিয়া সিনওয়ার। তিনি ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন। হামাসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। ইয়াহিয়া সিনওয়ার ২০ বছর ইসরায়েলে কারাভোগের পর ২০১১ সালে বন্দি বিনিময় চুক্তিতে মুক্ত হয়ে গাজায় আসেন। হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। হামাসের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক হবেন সিনওয়ার […]

» Read more

কাঁঠাল পাতা বিক্রি করে স্বাবলম্বী শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: কোরবানির ঈদ মানেই কাঁঠাল পাতার আলাদা কদর। দেশের অন্যান্য এলাকার মতো ঝিনাইদহের শতাধিক পরিবার কাঁঠাল পাতা বিক্রি করে বাড়তি আয় করছে। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে তাদের ব্যবসা আরো জমজমাট হয়ে উঠছে। এই পাতা বিক্রি করে জেলার শতাধিক পরিবারের সংসার চলে। সরেজমিনে দেখা যায়, ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে, উজির আলী মাঠের সামনে, মডার্ন মোড়ে, হাটের রাস্তায়, […]

» Read more

মঙ্গল গ্রহে শহর গড়ার ঘোষণা দিল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গল গ্রহে প্রথম শহর গড়ে তোলার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে। বিশেষ আন্তর্জাতিক সংস্থা ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ২১১৭ সালের মধ্যে ওই শহর গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচের এই দেশ। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেইখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ‘মঙ্গল ২১১৭ প্রকল্প’র ঘোষণা দিয়েছেন। পঞ্চম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে […]

» Read more

আনুশকা থাকলে প্রতিটি দিনই ভালোবাসা দিবস

বিনোদন ডেস্ক: আনুশকা শর্মা কাছে থাকলে প্রতিটি দিনই ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস বিরাট কোহলির জন্য! এমন খোলামেলা ভালোবাসার প্রকাশ এর আগে কখনো করতে দেখা যায়নি ভারত অধিনায়ককে। কিন্তু এবারের ভ্যালেন্টাইনস ডে যে একেবারে অন্যরকম করে ধরা দিয়েছে তার কাছে তা বেশ বোঝা যাচ্ছে। ইনস্টাগ্রামে ভালোবাসায় গদগদ হয়ে যে পোস্টটি দিয়েছেন কোহলি তা এখন দারুণ আলোচনায়। সোশাল মিডিয়ায় ভাইরাল। কি […]

» Read more

শপথ গ্রহণ করলেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক: শপথ গ্রহণ করছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাবেক সচিব কে এম নুরুল হুদাসহ নতুন নির্বাচন কমিশনাররা। বুধবার বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এর আগে, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন করে সিইসি ও চার কমিশনার নিয়োগের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পরে রাতেই প্রজ্ঞাপন জারি […]

» Read more

বেরোবিতে রসায়ন বিভাগের সপ্তম বর্ষপূর্তি পালিত

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রসায়ন বিভাগের জন্মদিন ও বিভাগটির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালী করেছে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার দুপুর ১২ টায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিভাগ সূত্রে জানা যায়, র‌্যালী শেষে বিভাগটির শিক্ষকদের বরণ করে নেন রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে বিভাগের অন্ত:বিভাগ গেমে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন […]

» Read more

মা হতে চলেছেন প্রীতি জিনতা!‌

বিনোদন ডেস্ক: বলিউডে গুজব হাওয়ায় ভাসে! এবার নয়া জল্পনা ইন্ড্রাস্ট্রির প্রীতি জিনতা নাকি অন্তঃসত্ত্বা!‌ এর আগে প্রীতি জিনতার প্রেম ও বিয়ে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বলিউডে। নানা সময়ে বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে প্রীতির নাম জড়িয়ে মুখরোচক খবর করত ফিল্মি ম্যাগাজিনগুলো। আমেরিকান বয়ফ্রেন্ড জিন গুডেনঘের সঙ্গে আংটি বদল এবং পরে আনুষ্ঠানিক বিয়ের পর গুজবগুলো থেমেছে। এবার নতুন ফিসফাস!‌ ফেব্রুয়ারির গোড়ার দিকে […]

» Read more
1 550 551 552 553 554 811