প্রার্থীদের সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু হয়েছে : সিইসি রকিবউদ্দীন

নিজস্ব প্রতিবেদক: প্রার্থীদের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, মূলত প্রার্থী ও তাদের সমর্থকদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন-পরবর্তী এক প্রেস বিফ্রিংয়ে কথা বলেন তিনি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিবারই আমরা উদ্যোগ নেই। এবার জায়গাটা ছোট ছিল। প্রচুর […]

» Read more

র‌্যাংকিংয়ে শীর্ষে আবার আর্জেন্টিনা, দুইয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের এপ্রিলে বেলজিয়ামের কাছ থেকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা দখলে নিয়েছিল আর্জেন্টিনা। এর পর থেকে সবার ওপরেই তাদের অবস্থান। আর শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছে মেসি-হিগুয়েনদের দল। আর্জেন্টিনার ঠিক পরেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফিফার র‌্যাংকিং দিলো এমন তথ্যই। এদগার্দো বাউজার দল আর্জেন্টিনার সংগ্রহ ১৬৩৪ পয়েন্ট। ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিলের বর্তমান অবস্থানটাও থাকলো দুইয়ে। নেইমারদের সঞ্চয় […]

» Read more

বাংলাদেশে আসছে হলিউডের ক্যাপ্টেন আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছে হলিউডের মারভেল কমিক্স সিরিজের বিখ্যাত অ্যানিমেশন চরিত্র মিনিয়ন ক্যাপ্টেন আমেরিকা! প্রথম সারির বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান ডট থ্রি প্রোডাকশনের ব্যানারে ও স্টুডিও মনস্টার এর সার্বিক কারিগরি সহায়তায় এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে। আকিজ ফুডস এন্ড বেভারেজ লিমিটেড এর ফ্রুটিকা ব্র্যান্ডের জন্য এটি নির্মাণ করছেন মেহেদি হাসিব। যেখানে দেখা যাবে মিনিয়ন ক্যাপ্টেন আমেরিকা একটি […]

» Read more

নতুন বছরে শ্রোতাদের জন্য নতুন উপহার নিয়ে আসছে দলছুট

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এখন দলছুটের ষষ্ঠ সংকলনের কাজ করছেন। ইতোমধ্যে দুটি গানের কাজ সম্পন্ন করেছেন। বাপ্পা বলেন, ‘এতে ছয়টি গান করার ইচ্ছে আছে। দুটি গানের কাজ শেষ হয়েছে। নতুন বছরে এটি শ্রোতাদের জন্য দলছুটের নতুন উপহার হতে যাচ্ছে। তবে কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এর প্রকাশকাল সম্পর্কে নিশ্চিত করে বলতে পারছি না।’ বাপ্পার প্রথম আন্তর্জাতিক অ্যালবাম ‘বাপ্পা’ […]

» Read more

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার কাটার মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক: এমন বিরল সম্মান এর আগে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার পাননি। এমনকি মনোনীত তালিকাতেও আসেননি। এবারই প্রথম শুধু মনোনীত তালিকায় নয়, পুরস্কারটা রীতিমত ছিনিয়েই এনেছেন বাংলাদেশের বিস্ময় বালক কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালের আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাঁ-হাতি এই পেসার। ২০১৫ সালে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসি বর্ষসেরা একাদশে ছিলেন তিনি। আইসিসি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]

» Read more

ঝিনাইদহে খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবীতে র‌্যালী ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি: ১০ হতে ২০ ডিসেম্বর খাদ্য অধিকার সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে ঝিনাইদহে খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবীতে র‌্যালী বের হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি-বাংলাদেশ, উন্নয়ন ধারা, স্বাধীন কৃষক সংগঠন ও এ্যাকশানএইড যৌথ ভাবে খাদ্য সপ্তাহ উপলক্ষে সকাল এগারটায় উন্নয়ন ধারা অফিস হতে র‌্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে একই স্থানে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ […]

» Read more

শাবিতে ধাওয়া-পাল্টা ধাওয়া, বোমাবাজি : শিক্ষার্থীদের হল ত্যাগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজির পর তিনটি আবাসিক হল ১০ দিনের জন‌্য বন্ধ এবং ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটার পর পুলিশ রাতে শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলে অভিযান চালিয়ে দেশীয় […]

» Read more

২শ একর আবাদী জমি বালুর নিচে; পথে বসার উপক্রম দেড় শতাধিক কৃষি পরিবার

এ কিউ রাসেল, টাঙ্গাইল থেকে : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর শাখা লাঙ্গুলিয়া নদী দিয়ে প্রবাহিত স্রোতের সাথে ভেসে আসা বালি পড়ে বাসাইল পৌর এলাকার অন্তর্ভুক্ত মাইজখারা বিলের প্রায় ২শ একর আবাদী জমি বালুর নিচে। ফলে এলাকার প্রায় দেড় শতাধিক কৃষি পরিবারের পথে বসার উপক্রম হয়েছে। জানা যায়, গত বর্ষা মৌসুমে ঝিনাই নদী থেকে ভেসে […]

» Read more

ইলেক্টোরাল কলেজ ভোটেও ট্রাম্পের জয়

আন্তর্জাতিক ডেস্ক: ইলেক্টোরাল কলেজ ভোটের ফলাফলে ঘুরে যেতে পারে ট্রাম্প বা হিলারির ভাগ্য- এমন আলোচনা ঘুরপাক খেলেও শেষ পর্যন্ত কিছুই বদলাচ্ছে না। ইলেক্টোরাল কলেজ ভোটেও জয় নিশ্চিত হয়েছে ট্রাম্পের। নির্বাচনে জয় লাভের ছয় সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে ২৭০ ভোট নিশ্চিত হলো ট্রাম্পের। এ ঘোষণা আসার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, সব আমেরিকানদের প্রেসিডেন্ট হতে ও দেশকে এক করতে কাজ কঠোর পরিশ্রম করবেন […]

» Read more

প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে, তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে। প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের স্কোয়াডে স্থান পেয়েছেন তানভীর হায়দার, মেহেদী হাসান মিরাজ ও শুভাশীষ রায়। […]

» Read more
1 580 581 582 583 584 811