ভবানীপুর ডিগ্রী কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ১০ নভেম্বর বৃহস্পতিবার ভবানীপুর ডিগ্রী কলেজের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃিতক অনুষ্ঠান-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন করেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ রায় সরকার। কলেজ পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেজাউর রহমান,শামসুল ইসলাম,আবুল কাশেম, লোকমান হাকীম এবং শিক্ষক প্রতিনিধি একরামুল হক সর্দ্দার। অনুষ্ঠানের শুরুতে […]

» Read more

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে খাদ্য সংকটে আতঙ্ক

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ (বাগদা-কাটা) এলাকার জমি থেকে আধিবাসীদের (সাাঁওতাল) উপর হামলা চালিয়ে স্থাপিত শতশত একচালা ঘর আগুনে পুড়ে ফেলে উচ্ছেদ ও লুটপাটের ঘটনার পাঁচ দিনেও আতঙ্ক কাটেনি মাদারপুরের সাঁওতাল পল্লীতে। এছাড়া আধিবাসীদের (সাঁওতাল) উচ্ছেদ করার পর ধ্বংস স্তপ (রচিক) কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে মাটির সাথে মিশে দিয়ে আখ রোপন ও চারপাশ তার […]

» Read more

শেকৃবিতে এক স্বাস্থ্য দিবস উৎযাপন

শেকৃবি প্রতিনিধিঃ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিশ্ব এক স্বাস্থ্য (ওয়ান হেলথ) দিবসউৎযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে র্যা লী ও সেমিনারের আয়োজন করে মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগ। আজ বিকাল ৩ টায় রিলিফ ইন্টারন্যাশন্যল-ইউকে বাংলাদেশ, ইউএসএইড প্রিপেয়ারডনেস এন্ড রেস্পন্স- ওয়ান হেলথ ইন একশন এবং ওয়ান হেলথ বাংলাদেশ এর সহযোগিতায় শেকৃবি’র মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগ […]

» Read more

বিক্ষোভকারীদের বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় মেনে না নিয়ে রাজপথে বিক্ষোভ অব্যাহত রেখেছেন হাজার হাজার মার্কিনিরা। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে অব্যাহত এ বিক্ষোভের বিষয়ে অবশেষে মুখ খুললেন নব নির্বাচিত এ প্রেসিডেন্ট। এক টুইট বার্তায় সমালোচকদের তীব্র সমালোচনা করলেন তিনি। এটিকে পেশাদার বিক্ষোভকারীদের কাজ বলে অভিহিত করেছেন তিনি। বুধবার থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলছেন, নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর […]

» Read more

সাকিবের মেয়ে আলায়নার জন্মদিনে তারকার মেলা

বিনোদন ডেস্ক: ২০১৫ সালের ৯ নভেম্বরই সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছিল তাদের প্রথম কন্যা সন্তান আলায়না হাসান অউব্রে। দেখতে দেখতেই সেই সাকিব কন্যার ১ বছর হয়ে গেল। তার এই জন্মদিনের আনন্দ ক্ষনে সাকিব দম্পতি আয়োজন করেছিলেন ঘরোয়া এক অনুষ্ঠানের। সেই সন্ধ্যায় কেক কাটার অনুষ্ঠানে দেশের নামকরা সব খেলোয়ার থেকে শুরু করে যেন তারকার এক […]

» Read more

চা চাষ বাড়ছে বৃহত্তর দিনাজপুরে

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ কয়েক বছর আগেও দিনাজপুর,ঠাকুরগাঁও, নীলফামারীর কোথাও চা বাগানের অস্তিত্ব ছিল না। গত দশকের মাঝামাঝি সময়ে প্রথম পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের পাহাড়ি অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে দিনাজপুরের বীরগঞ্জের সমতল অঞ্চলও। এসব চা বাগান থেকে স্থানীয় উদ্যোক্তারা সাফল্য পাওয়ায় ওই অঞ্চলজুড়ে চা আবাদের আগ্রহ বেড়েছে। দেশের উত্তরাঞ্চলের এসব জেলার আবহাওয়া চা […]

» Read more

দিনাজপুরে হচ্ছে বাণিজ্যিকভাবে কুঁচিয়ার চাষ

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ দিনাজপুরে এখন বাণিজ্যিকভাবে কুঁচিয়ার চাষ হচ্ছে। বিরামপুর উপজেলায় পাঁচটি গ্রামে সরকারিভাবে এ্যাকোয়া কালচার (বদ্ধ পানিতে চাষ) কুঁচিয়ার প্রদর্শনী খামার হাতে নিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। মানবদেহের বিভিন্ন রোগ নিরাময়কারী, অধিক আমিষ ও পুষ্টিগুণ সমৃদ্ধ কুঁচিয়ার প্রদর্শনী খামার এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় এই কুঁচিয়া চাষের প্রতি অনেকে আগ্রহী হয়ে উঠেছে। স্থানীয় […]

» Read more

যুক্তরাষ্ট্রে চলছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার পর বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়েছেন ট্রাম্পবিরোধীরা। বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান করে ট্রাম্পবিরোধী স্লোগান দিচ্ছেন। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে দেশটির ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ শুরু করেন ডোনাল্ড ট্রাম্পের বিরোধীরা। ওয়াশিংটন ডিসিসহ দেশটির বিভিন্ন স্থানে এই বিক্ষোভ হচ্ছে। ওকল্যান্ডের পুলিশ জানিয়েছে, ৬০ থেকে ৭০ […]

» Read more

খেলোয়াড়ের ঢুসে মাঠেই রেফারির মৃত্যু

খেলাধুলা ডেস্ক: লাল কার্ডই জীবন কেড়ে নিল রেফারির! ম্যাচে শৃঙ্খলা-রক্ষার জন্য ফুটবলারকে লাল কার্ড দেখালেন রেফারি। এর পরেই ঘটল বিপত্তি। ফুটবলার রেগে গিয়ে ঢুস মারেন রেফারিকে। আর তাতেই মৃত্যুবরণ করেন রেফারি! ঘটনাটা ঘটেছে মেক্সিকোর এক অপেশাদার ফুটবল লিগে। গত রোববার এক ফুটবলারকে লাল কার্ড দেখানোয় ভীষণ রেগে যান। এরপরই শুরু হয় হাতাহাতি, এক পর্যায়ে মাথা দিয়ে রেফারির বুকে আঘাত করেন। […]

» Read more

অসহায় বৃদ্ধাদের কল্যাণে উজ্জল দৃষ্টান্ত ফটো আপার!

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:  সুলতানা শামীমারা বেগম ওরফে ফটো। বয়স পঞ্চাশ পেরিয়েছে। ইচ্ছে ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। কিন্তু চিকিৎসক না হয়ে জড়িয়ে পড়েন শিক্ষকতা পেশায়। পেশা শিক্ষকতা হলেও ছুটে চলেন এলাকার দরিদ্র ও অসহায় বৃদ্ধা নারীদের কল্যাণে। গত ৯ বছরে তিনি প্রায় ১০০ জন বৃদ্ধা নারীর চাহিদা অনুযায়ী বিভিন্নভাবে সহায়তা করেছেন। শুধু তাই নয় শামীমারা বেগম নিজের […]

» Read more
1 605 606 607 608 609 811