ঝিনাইদহে ঘরবন্দী ৩ শিশু, অতপর স্বজনদের কাছে হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধিঃ গত ৩ দিন হলো ঘরবন্দী হয়েই চলছে তাদের দিন। বাইরে বের হওয়ার কোন সুযোগ নেই। কারণ বাইরে থেকে তালা ঝুলছে। খাবারও যাচ্ছে বাইরে থেকে, জানালা দিয়ে। পাগলাকানাই এরাকার মোস্তান আলী জানান, ভেতরে তিন শিশু রিয়াজ (৭), হৃদয় (৫) আর কাজল লতা (৪)। দুই মায়ের একজন নুরুন্নাহার বেগম।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পানজা লড়ছে আর পিতা শহীদুল ইসলাম […]

» Read more

ফেসবুকের নতুন বাটন যেভাবে ব্যবহার করবেন

নিউজ ডেস্ক: সম্প্রতি প্রতিক্রিয়া জানানোর জন্য নতুন ছয়টি ‘ইমোজি’ উন্মুক্ত করেছে ফেসবুক। গত বছরের অক্টোবরে মাসে মানুষের আবেগ প্রকাশের সাতটি প্রতিক্রিয়া জানানোর বাটন পরীক্ষামূলকভাবে চালু করেছিল ফেসবুক। একটি বাটন বাদ দিয়ে ২৪ ফেব্রুয়ারি ‘রিঅ্যাকশনস’ নামের প্রতিক্রিয়া জানানোর ফিচার বিশ্বব্যাপী চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রথমে সাতটি দেশে পরীক্ষামূলকভাবে এ বাটন চালু হয়েছিল। ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিক্রিয়া জানানোর বাটনগুলো এলেও লাইক বাটন […]

» Read more

অবশেষে স্ত্রী নির্যাতনকারী স্বামী ও সতীন আটক

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে শহরে গৃহবধূ নুরুন্নাহার খাতুনকে পাশবিক নির্যাতনকারী স্বামী শহিদুল ইসলাম ও সতীন রহিমা খাতুনকে আটক করেছে পুলিশ। আজ বিকালে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আটকৃত শহিদুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাজরা গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও দ্বিতীয় স্ত্রী রহিমা খাতুনের […]

» Read more

রাজাকারের ছোট ভাইকে মনোনয়ন দেয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধোপাকান্দি ইউনিয়নে তালিকাভূক্ত রাজাকারের ছোট ভাই মো. আবদুর রহিমকে চেয়ারম্যান পদে টাকার বিনিময়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজাকারের ছোট ভাইয়ের মনোনয়ন বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টির দাবিতে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি। এ বিষয়ে […]

» Read more

বাকৃবি সিন্ডিকেটের ৩০৭তম অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সিন্ডিকেটের ৩০৭তম অধিবেশন শুক্রবার সকাল ১০টায় (২৬ ফেব্রুয়ারি, ২০১৬) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে ভাইস-চ্যান্সেলরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট অধিবেশনে সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নান, পরিকাল্পনা কমিশন ( সাধারণ অর্থনীতি […]

» Read more

সেই আফগান শিশুকে জার্সি ও বল দিলেন মেসি

ক্রীড়া প্রতিবেদক: প্লাস্টিকের জার্সি গায়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল আফগানিস্তানের পাঁচ বছর বয়সী শিশু মুর্তজা আহমাদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার কল্যাণে মুর্তজার বিষয়ে জানতে পারেন বার্সেলোনার সুপার স্টার লিওনেল মেসি। তিনি তখন মুর্তজাকে নিজের স্বাক্ষর করা জার্সি দেওয়া কথা বলেছিলেন। অবশেষে মেসির দেওয়া সেই জার্সি পেয়েছে মুর্তজা। ইউনিসেফ আফগানিস্তানের মাধ্যমে মুর্জতার হাতে পৌঁছেছে মেসির স্বাক্ষর করা […]

» Read more

মুক্তি পেলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক: অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার সকালে পুনের ইয়ারওয়াদা জেল থেকে মুক্তি পান তিনি। পাঁচ বছর সাজা ভোগ করার পর আজ মুক্তি পান এই অভিনেতা। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে সিরিজ বোমা বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে তাকে পাঁচ বছরের সাজা দিয়েছিলেন আদালত। ৫ বছরের শাস্তির মধ্যে দুই দফায় ৫০ মাস […]

» Read more

পানি সংকটে মুখে বরেন্দ্র অঞ্চলের মানুষ

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমাগতভাবে নিচে নামায় রাজশাহীর তানোর উপজেলার বেশিরভাগ এলাকাসহ বরেন্দ্র অঞ্চলের ৩টি পৌরসভা ও ১৫ ইউনিয়ানকে অতি ঝুঁকিপুর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। গবেষণা সংস্থা ‘ডাসকো ফাউন্ডেশন পরিচালিত সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (আইডাব্লুউআরএম) নামে একটি প্রকল্প জরিপ চালিয়ে এসব এলাকা চিহ্নিত করেছে। ঝুঁকিপূর্ণ ওইসব এলাকায় অতি জরুরিভাবে ভূ-গর্ভস্থ থেকে পানি উত্তোলন বন্ধ করে বিকল্প […]

» Read more

নাটোরে প্রাণের কারখানায় ধ্বংসযজ্ঞ!

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা। মাঝখানের দীর্ঘ ২১ ঘন্টায় দফায় দফায় বিক্ষোভ আর হামলা ভাংচুর লুটপাটে ধবংসযজ্ঞে পরিণত হয়েছে প্রাণ কারখানা। আন্দোলনকারী শ্রমিকদের বিক্ষোভের সাথে স্থানীয় বহিরাগতদের হামলা ভাংচুরে ত্রাসের পরিবেশ সৃষ্টি হয় কারখানা জুড়ে। কারখানার ক্যাশ কাউন্টারের ভল্ট ভেঙ্গে লুট করা হয় টাকা আর পরীক্ষাগারসহ সকল স্থানই এখন সাক্ষ্য দিচ্ছে ধ্বংস লীলার। কারখানার অভ্যন্তরে […]

» Read more

রাবির সমাজবিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী ও এলামনাই অনুষ্ঠিত

আসাদ্জ্জুামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী ও এলামনাই সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মমতাজউদ্দিন কলাভবনের পশ্চিম চত্বরে পতাকা উত্তোলন এবং স্মারক ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন […]

» Read more
1 745 746 747 748 749 811