কুবিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা সাইফুল খালিদের মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার সকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।
নিহত সাইফুল কুবির কাজী নজরুল ইসলাম হলের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলার জয়নাল আবদিনের ছেলে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাসকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক, এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মুহম্মদ আহসান উল্যাহ সদস্য।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জনান, কমিটিকে দ্রুত সময়ের মধে প্রতিবেদন জমা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশ দিয়েছে।
আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধমে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাইফুল খালিদসহ ৩জন গুলিবিদ্ধ হয়। পরে এদের মধ্যে সাইফুল নিহত হয়।

