বাগদাদে হাসপাতালে আগুন- ১১ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদের একটি প্রসূতি হাসপাতালে আগুন লেগে ১১ শিশু নিহত হয়েছেন।
এ ঘটনায় ইয়ারমুক প্রসূতি হাসপাতাল থেকে আরও ৭ শিশু ও ২৯ জন নারীকে উদ্ধার করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।
ইরাকের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আর আরডিয়ানি জানিয়েছেন, ইয়ারমাক হাসপাতালের সদ্যজাত শিশু ইউনিটে আগুন লাগায় ১১ শিশু নিহত হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে সিভিল ডিফেন্স বিভাগের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে।

