কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতের ছুটি ৩ জানুয়ারি থেকে
মোঃ ওয়াহিদুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী রবিবার (৩ জানুয়ারি ২০১৫ইং) থেকে শীতের ছুটির তারিখ ঘোষণা করা হয়েছে। এই ছুটি আগামী ৩ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস. এম. হাফিজুর রহমান সবুজবাংলাদেশ24.কম-কে জানান, শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ৩ জানুয়ারি রবিবার থেকে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে
এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ৩ জানুয়ারি রবিবার হতে ৭জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
শীতকালীন ছুটি শেষে আগামী ১০জানুয়ারি রবিবার থেকে সবধরনের প্রশাসনিক কার্যক্রম এবং ১৭ জানুয়ারি রবিবার থেকে একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে।

