সিকৃবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন

সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫সম্পন্ন হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি শনিবার থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হুমায়ূন রশীদ চৌধুরী হল অপরদিকে রানার্সআপ হয় আব্দুস সামাদ আজাদ হল। আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হুমায়ূন রশীদ চৌধুরী হল অপরদিকে রানার্সআপ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ব্যাডমিন্টনে হুমায়ূন রশীদ চৌধুরী হলেরর হয়ে খেলেন আমান ও সীমান্ত। আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাহ এম এস কিবরিয়া হল অপরদিকে রানার্সআপ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।

সিকৃবি’র শারীরিক শিক্ষা বিভাগসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

  •  
  •  
  •  
  •