প্রেমের টানে ফাল্গুনে পূর্নিমার রাতে পালিয়ে গেছে নওগাঁয় এক সন্তানের জননী
মোঃ খালেদ বিন ফিরোজ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় প্রেমের টানে এক সন্তানের জননী এক যুবকের হাত ধরে চলে গেছেন বলে জানা গেছে।এলাকাবসাী সুত্রে জানাযায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে পত্নীতলার মাটিন্দর ইউনিয়নের শাশইল গ্রামের মধ্য পাড়ায় আপন স্বামী ও সন্তানকে ঘুমিয়ে রেখে একই গ্রামের একই পাড়ার প্রতিবেশি মোঃসফি উদ্দীনের পুত্র মোঃ নুরুন নবী (৩৫) নামের যুবকের হাত ধরে ফাল্গুনের পূর্নিমার রাতে পালিয়ে গেছেন।রাতেই তাঁর স্বামী ঘুম হতে জাগ্রত হলে স্ত্রীকে পাশে না পেয়ে দেখেন বাড়ির মেইন দরজা খোলা।এতে তাঁর এক প্রকার সন্দেহ হলে পরিবার ও প্রতিবেশি জানা জানি হলে ভোরে ওই গ্রামের সবার মধ্যে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।

