একজন ট্রাক চালকের বিকাশিত প্রতিভা (ভিডিও)

নিউজ ডেস্ক:
একজন মানুষ জীবন চালানোর জন্য কত কিছুই না করে থাকেন। তেমনই এই মানুষটি। জীবনের তাগিতে তিনি আজ ট্রাকের চালক। তবে তিনি যে একজন প্রতিভাবান মানুষ তা প্রমান করেছেন। সম্প্রতি এই চালকের একটি ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

জনপ্রিয়তা পেয়েছে তার এই ভিডিওটি। ভিডিওতে দেখা যায় তিনি একাধারে গান গাওয়া ও সেই সঙ্গে গানের মিউজিক বাজিয়েছেন। গানটি তামিল ভাষায় থাকা বুঝতে পারা যাচ্ছে তিনি একজন তামিলের মানুষ। এ যেন ছোট বেলায় পড়া একের ভিতরে সাত নোট বুকের মত। হাত দিয়ে বাজিয়েছেন গিটার, দুই পায়ে ভর করে বাজিয়েছেন ড্রাম।

গান গাওয়ার সঙ্গে সঙ্গে বাজিয়েছেন সানাইয়ের সুর। সবুজবাংলাদেশ24.কম-এর পাঠকের জন্য সেই প্রতিভাবান মানুষটির গান গাওয়ার ভিডিওটি দেয়া হলো। প্রিয় পাঠক দেখতে পারেন।

ভিডিও দেখতে ক্লিক করুন:

  •  
  •  
  •  
  •