হৃদয়ের লাশ মিলল ৭ দিন পর
ঢাকা প্রতিনিধিঃ
অবশেষে নিখোঁজ শিশু হৃদয়ের লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর মুগদায় জিরানি খালে। পড়ে নিখোঁজ শিশু হৃদয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে খালে পড়ে নিখোঁজ হয় তিন বছর বয়সী শিশুটি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শনিবার সকাল থেকে ভেকু দিয়ে তল্লাশি চালায়।এক পর্যায়ে বেলা ২টা ৫৫ মিনিটের দিকে ভেকুতে ময়লার সঙ্গে নিখোঁজ হৃদয়ের মরদেহ উঠে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক সালেহ্ উদ্দিন জানান, নিখোঁজের পর থেকে ডুবুরিরা শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
অবশেষে শনিবার সকাল থেকে ভেকু দিয়ে তল্লাশি শুরু করা হয়। পরে বেলা ৩টার দিকে উদ্ধারকর্মীরা তার লাশ উদ্ধার করে।

