দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস পালন

দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি:

‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ প্রতিপাদ্যে এবারের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আজ রোববার টাঙ্গাইলের গোপালপুরে এক মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

গোপালপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পালিত কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান, গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি সৈয়দ মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রতষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন ।

ঝিনাইদহ প্রতিনিধি:
“অধিকার মর্যদায় নারী- পুরুষ সমানে সমান” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শহরের পায়রা চত্বরে এ জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার এর নেতৃত্বে এক মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্দোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার। এসময় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান,সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন।

জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার বক্তব্যে বলেন নারীর প্রতি সহিংসতা ইভটিজিং, ইভটিজিং বাল্যবিবাহ, আত্মহত্যা প্রভৃতি দূর করতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। নারী যেন পুরষের ন্যায় তার সম্মান ও সমমর্যাদায় আসীন হতে পারে সেদিকে আমাদের প্রত্যেকেই কাজ করে যেতে হবে।

তানোর (রাজশাহী) সংবাদদাতা :

“অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান।” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিওদের সমন্বিত উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বর্ণাঢ্য র‌্যালী ও জন সচেতনতামূলক মানববন্ধন শেষে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানোর সাহিত্য পরিষদের সভাপতি কবি অসীম কুমার সরকার, ওর্য়াল্ড ভিশন তানোর এডিপি শাখার অর্থনৈতিক প্রকল্প কর্মকর্তা এন্ড্রুকাশ মুরমু, বারসিক বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি শহিদুল ইসলাম, তানোর শাখার অমৃত সরকার, ব্রতী সেতু বন্ধন প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা অনিতা রাণী গুহ, ব্রতী আইনী প্রকল্প কর্মকর্তা পলাশ সরকার, আইন কর্মকর্তা জুঁতি সরকারসহ বিভিন্ন জন সংগঠনের প্রতিনিধি, নারী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।
সভায় আগামী ৮ জুন আন্তর্জাতিক নারী দিবস পালনের বিষয়ে উপস্থিতভাবে দিকনিদের্শনা মূলক আলোচনা করা হয় এবং সেইসঙ্গে আলোচনা সভা স্থল হিসেবে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুম নির্ধারণ করা হয়।

  •  
  •  
  •  
  •